৬০ বছর পর ঈদে আল আকসা মসজিদে নামাজ পড়তে পারলেন না মুসলিমরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঈদের দিনেও বন্ধ জেরুজালেমের আল আকসা মসজিদ। ১৯৬৭ সালের পর যা এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে ইজরায়েল কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, যা শুক্রবারও বহাল থাকে। ফলে হাজারো মুসল্লি প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে না পেরে ঈদের নামাজ পড়া থেকে বঞ্চিত হন। বাধ্য হয়ে অনেকেই মসজিদের আশপাশ, প্রাচীরের ধারে কিংবা নিকটবর্তী খোলা জায়গায় নামাজ পড়েন। এতে পুরো এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। CNN-এর প্রতিবেদনে এই পরিস্থিতির বিস্তারিত উঠে এসেছে। 

ফিলিস্তিনের প্রেসিডেন্টের চার্চ বিষয়ক উচ্চ কমিটি এক বিবৃতিতে জানায়, এই ধরনের কঠোর বিধিনিষেধ হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানকে ঈদের মতো গুরুত্বপূর্ণ দিনে নামাজ আদায় থেকে বঞ্চিত করেছে। তারা একে ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুতর হস্তক্ষেপ বলে অভিহিত করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।

আরও পড়ুন: আবারও ইরানে বড় ক্ষতি, ইজরায়েলি হামলায় নিহত আইআরজিসি মুখপাত্র মহম্মদ নাইনি

এদিকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মসজিদ সংলগ্ন একটি সড়কে হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ এলাকা ছাড়তে শুরু করেন। তবে এই ধোঁয়ার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি। ইজরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, কিছু মুসল্লি গেটের কাছে জড়ো হওয়ার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, এই মসজিদ প্রাঙ্গণ ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এবং মুসলিম ও ইহুদি-উভয় ধর্মাবলম্বীর কাছেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। দীর্ঘদিন ধরেই এই এলাকাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘাত লেগেই রয়েছে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল