বাণিজ্যিক সংস্থায় সিইও পদে যোগ সাকিবের

তবে এই দায়িত্ব নিয়েছেন সাকিব একদিনের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন চাকরিতে যোগ দিলেন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। গালফ (GULF) অয়েল বাংলাদেশ লিমিটেড এর সিইও (CEO) পদে যোগ দিয়েছেন তিনি। বুধবার নতুন কাজে যোগদান করেছেন সাকিব। এ দিন বেলা ১১টায় তিনি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন। তবে এই দায়িত্ব নিয়েছেন সাকিব একদিনের জন্য।

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান সে দেশে গালফ অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রচারের জন্য মূলত এই তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে সংস্থাটি। বুধবার সংস্থার সিইও পদে যোগদানের পর সংবাদমাধ্যমকে সাকিব আল হাসান বলেন, ‘খুবই ভালো লাগছে। প্রথম বার এরকম একটা দায়িত্বশীল পদে এলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এসেছে, এই চ্যালেঞ্জ অতিক্রম করাই একটি বড় মজার বিষয়। আমার কাছে এই ধরনের চ্যালেঞ্জ ভালো লাগে। চেষ্টা করব ভালো কাজের মাধ্যমে এই কোম্পানিকে আরও সামনে নিয়ে যাওয়ার।’

সিইও পদে যোগ দিয়ে তিনি প্রথম কী কাজ করবেন- সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন, ‘অম্লান দা-কে (অম্লান মিত্র, সিইও গালফ অয়েল বাংলাদেশ) ফায়ার করলাম। বলা আসলে কঠিন। এ রকম পজিশনে কাজ করতে হলে আগে থেকে কাজগুলো বিশ্লেষণ করে আসতে হয়। আসলে এরকম একটি কোম্পানিতে সবার মতামত নিয়েই কাজগুলো করা হয়। তো, আমিও সবার সম্মতি নিয়েই সিদ্ধান্তগুলো নেব।’ অন্যদিকে সংস্থার সিইও পদে সাকিবের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে গালফ ওয়েল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অম্লান মিত্র বলেন, ‘আমি একদিনের অব্যাহতি পেলাম। সাকিব রোজই দলের সিইও হয়ে মাঠে নামেন। তো একদিন এই অবস্থানে বসে দেখুক, এখানে কেমন চাপ আছে। এটি একটি আইডিয়া।’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ