দাদার কীর্তি, দিল্লি ক্যাপিট্যালসের ডাইরেক্টর সৌরভ

মঙ্গলবার বিবৃতি দিয়ে জানাল দিল্লি ক্যাপিটালস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের শুরুতেই বাঙালি তথা ক্রিকেট ভক্তদের জন্য সুখবর।

দিল্লি ক্যাপিট্যালসের ডিরেক্টর পদে যোগ দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন আইপিএল-য়েই তাকে ওই পদে দেখা যাবে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা এই খবর দিয়েছে। সৌরভ আগেও দিল্লি ক্যাপিট্যালসে ছিলেন। সেই সময় তাঁর ভূমিকা ছিল পরামর্শদাতার। সে হিসেবে মহারাজের পদোন্নিত হল। 

দলের এক শীর্ষকর্তা জানিয়েছেন, দিল্লি ক্যাপিট্যালসের সঙ্গে সৌরভের সম্পর্ক দীর্ঘদিনের।  সদ্য শেষ হওয়া আইপিএল নিলামের ক্ষেত্রে অধিনায়ক রিকি পন্টিং এবং সৌরভ বিরাট ভূমিকা নিয়েছিলেন। আগে তিনি ছিলেন দলের পরামর্শদাতা। এবার তাকে দলের ডিরেক্টর পদে দেখা যাবে। দলের মালিকের সঙ্গে সৌরভের সম্পর্ক বেশ ভালোই। তাই, তাকে এবার দলের তরফ থেকে ডিরেক্টর পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় দিল্লি ক্যাপিট্য়ালসের মেন্টর পদ ছাড়তে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সম্প্রতি তিনি ওই পদ থেকে অবসরগ্রহণ করেন। সূত্রের খবর, সৌরভ অবসর নেওয়ার পরে পরেই দিল্লি ক্যাপিট্যালসের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দলের তরফ থেকে দেওয়া প্রস্তাব গ্রহণ করেন মহারাজ। 

সৌরভকে ঘিরে গত বছর একটা আশা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদের জন্য বোর্ড এবং সরকারের তরফ থেকে তাঁর নাম প্রস্তাব করার কথা ছিল। কিন্তু তা আর কার্যকর হয়নি।

আরও পড়ুন আইপিএল চেয়ারম্যান পদ প্রত্যাখান সৌরভের, নেটদুনিয়া বলছে ‘মহারাজচিত জবাব’

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের