বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই শেষের দিকে ফিফা বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই দুটি কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। আর সেই সঙ্গে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কোন দুই দল তাও নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী ১৪ জুলাই ভারতীয় সময় মধ্যরাত সাড়ে বারোটায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বকাপের দুই দাবিদার ফ্রান্স ও স্পেন।

কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার মরক্কোকে ২–০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছেছে ফ্রান্স। অন্যদিকে বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমির টিকিট জোগাড় করে নিয়েছে স্পেন। ১৬ বছর বাদে সেমিফাইনালে উঠেছে ইউরো চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে কার্যত গুঁড়িয়ে দিয়ে জয় হাসিল করেছেন কিলিয়ান এমবাপেরা। স্পেনকে অবশ্য কঠিন পরীক্ষায় ফেলেছিল বেলজিয়াম। ৮৮ মিনিটে জয়সূচক গোল করে স্প্যানিশ সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন বদলি হিসেবে নামা মিকেল মেরিনো। ২–১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

শেষ তিনটি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে ফ্রান্স। তার মধ্যে শেষ দু’বার ফাইনালে খেলেছে। এবারও ফাইনালে ওঠার হাতছানি রয়েছে দিদিয়ের দেঁশের শিষ্যদের সামনে। কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলের মতো তারকা ফরোয়ার্ড রয়েছে দলে। এমবাপে তো গোলের নিরিখে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন। প্রতিযোগিতার শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখাচ্ছে ফ্রান্সকে। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য ৩৬ ম্যাচ অজেয় স্পেনের। ফলে সেমিফাইনালে এক ফুটবল মহাযুদ্ধের সাক্ষী হতে চলেছেন ফুটবলপ্রেমীরা, তা বলাই বাহুল্য। এখন দেখার ডালাসে কে বাজিমাত করে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান