শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের শেষ চারে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার (১০ জুলাই) রাতে লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও বেলজিয়াম। ইউরোপের দুই দেশের লড়াই রোমাঞ্চকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার স্পেন এখনও পর্যন্ত কোনও গোল হজম করেনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টে যত দিন যাচ্ছে তত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নরা। স্পেনের রক্ষণ পাহারায় রয়েছেন আইমোরিক লাপোর্তে, পাউ কুবার্সিরা। মাঝমাঠে রয়েছেন বিশ্বের  সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের অন্যতম রদ্রি। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে স্পেনকে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল তার।  আক্রমণভাগে রয়েছে বার্সেলোনার ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও মিকেল ওয়াইরজাবাল। সব দিক থেকেই ভারসাম‍্যপূর্ণ স্পেন। ধারে-ভারে বেলজিয়ামের চেয়ে কয়েকগুণ এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। তাঁর কথায়, ‘এখন পর্যন্ত আমরা যে সব ম‍্যাচ খেলেছি, এর মধ‍্যে সবচেয়ে কঠিন হবে শুক্রবারের ম‍্যাচ। বেলজিয়াম একটি শক্তিশালী দল। ওদের খেলোয়াড়রা জিততে অভ‍্যস্ত। এটা একটা চ‍্যালেঞ্জিং ম‍্যাচ হবে।’

অন্যদিকে, গ্রুপ পর্বে বাজে অবস্থা ছিল বেলজিয়ামের। স্রেফ একটি ম্যাচে জয় পেয়েছেন কোচ হুডি গাহসিয়ার শিষ্যরা। বাকি দুটি ম্যাচ ড্র করে শেষ বত্রিশে উঠেছিল। শেষ বত্রিশে সেনেগালের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করা দলটি শেষ ষোলোয় ৪-১ গোলে উড়িয়ে দেয় সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রকে। তবুও স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের আন্ডারডগ ভাবছেন কোচ গাহসিয়া। ব্র্যান্ডন মেচেলের নেতৃত্বে থাকা বেলজিয়ামের রক্ষণভাগকে পরাস্ত করা স্পেনের ফুটবলারদের পক্ষে সহজ হবে বলে মনে করছেন না ফুটবল বিশেষজ্ঞরা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক