আজ IPL-এ মুখোমুখি LSG-SRH, কেএল রাহুলের বিশাল রেকর্ড ভাঙতে পারেন এই খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (LSG) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। আইপিএল মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে এমন কিছু রেকর্ড রয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব। তবে আজকের ম্যাচে ভেঙে যেতে পারে কেএল রাহুলের করা এক রেকর্ড। সেই রেকর্ড ভাঙতে পারেন LSG-এর হয়ে খেলা নিকোলাস। 

LSG-এর হয়ে নিকোলাস পুরান এখন পর্যন্ত ১৩৮১ রান সংগ্রহ করেছেন । তিনি আজকের ম্যাচে কেএল রাহুলের করা ১৪১০ রানকে টপকে যেতে পারেন। ফ্র্যাঞ্চাইজিটির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য তাঁর প্রয়োজন আর মাত্র ২২ রান। ১০২টি ছক্কা হাঁকানোর সুবাদে IPL-এর ইতিহাসে LSG-এর হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটি ইতিমধ্যেই তাঁর দখলে রয়েছে। লখনউ উইকেটরক্ষক-ব্যাটার  নিকোলাস পুরানকে ২১ কোটি টাকায় কিনেছে।  

আরও পড়ুন: ম্যানেজমেন্ট কিছু লুকাচ্ছে, LSG-তে পন্থের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় স্পিনার

রবিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ তাদের ঘরের মাঠে খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঈশান কিষাণ ও তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরাজয় দিয়ে অভিযান শুরু করলেও, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬৫ রানের দুর্দান্ত জয়ের সাহায্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এই মৌসুমের প্রথম ঘরের মাঠের ম্যাচটি খেলতে নামায়, দলের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা আবারও সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস (LSG) তাদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল। তবে আজকের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের