মমতার শুভেচ্ছাবার্তায় আপ্লুত সুনীল ছেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : অবসরের পর ভারতীয় ফুটবল দলে অবদানের জন্য সুনীল ছেত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সুনীলকে বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত থাকার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছায় স্বভাবতই আপ্লুত সুনীল ছেত্রী।

বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুনীল ছেত্রী। মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সুনীলকে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা দেন তিনি। সেইসঙ্গে বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেন তিনি। এই প্রসঙ্গে সুনীল জানান, ‘উনি (মুখ্যমন্ত্রী) খুব ভালো। উনি আমাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তবে এখনই এই ব্যাপারে বলার মতো পরিস্থিতি আসেনি। ভবিষ্যতে কী হয় দেখা যাক।‘

অবসর নিলেও এখনও ভারতীয় দলের হোয়াটস অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছেন সুনীল। কুয়েতের বিরুদ্ধে ম্যাচে জিততে না পারার আক্ষেপ রয়ে গিয়েছে সদ্য প্রাক্তন হওয়া ভারত অধিনায়কের। এই প্রসঙ্গে তিনি জানান, ‘অবসরের ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিয়েছি। পরশুদিন দল কাতারের উদ্দেশ্যে রওনা দেবে। তার আগে রিকভারি সেশন আছে। কোচ যদি অনুমতি দেন, তাহলে সেখানে যোগ দেওয়ার চেষ্টা করব।‘ একইসঙ্গে সুনীল জানান, ‘কুয়েতের বিরুদ্ধে ম্যাচ যদি তিন পয়েন্ট পেতাম, তাহলে খুব ভালো লাগত। তবে এক পয়েন্ট পেয়েও এখনও লড়াইতে রয়েছি। আশা করছি, কাতারে দল ভালো খেলবে।‘

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের