Loading live market data...
Loading active stocks...
Connecting...

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরও অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভবিষ্যৎ এখন অনিশ্চিত বলে জোর জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার কারণে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি তাঁর নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বলে জানা গিয়েছে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচকরা টি-টোয়েন্টি দলে নতুন মুখ ও নতুন নেতৃত্ব আনার পক্ষে ঝুঁকছেন।

সূত্রের খবর, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সূর্যকুমারের (Suryakumar Yadav) ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বিগ্ন। গত কয়েক মাস ধরে তিনি প্রত্যাশামতো রান পাচ্ছেন না। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও তাঁর ব্যাট খুব একটা কথা বলেনি। ১০ ম্যাচে মাত্র ১৯৫ রান করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। জানা গিয়েছে, কব্জির চোট নিয়েও দীর্ঘদিন খেলছেন সূর্য, যা তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

এই পরিস্থিতিতে নতুন অধিনায়ক হিসেবে উঠে আসছে শ্রেয়াস আইয়ারের নাম। নির্বাচকদের একাংশ মনে করছেন, সীমিত ওভারের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার মতো মানসিক দৃঢ়তা ও ধারাবাহিকতা রয়েছে শ্রেয়াসের মধ্যে। আইপিএল-এ পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। প্রথম সাত ম্যাচের মধ্যে ছ’টিতে দলকে জিতিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ৩৩৩ রান। বিসিসিআই সূত্রে খবর, আগামী আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকেই টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন দেখা যেতে পারে। শুধু শ্রেয়াসের প্রত্যাবর্তনই নয়, তাঁকে অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে বলে আলোচনা চলছে।তবে সূর্যকুমারের (Suryakumar Yadav) রেকর্ড একেবারে উপেক্ষা করা যাচ্ছে না। রোহিত শর্মার অবসরের পর তাঁর নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। তাই শেষ পর্যন্ত বোর্ড কোন পথে হাঁটে, এখন সেদিকেই নজর ক্রিকেট মহলের।

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

‘এটা আমার কাছে সারপ্রাইজ’, ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

পুলিশি জেরার ভয়ে লকারের চাবি গিলে ফেললেন আসামি, উদ্ধার করতে ১০ কেজি কলা খাওয়াল পুলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৫টি সহজ পনির মেরিনেড যা প্রতিদিনের খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে