বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের দশ বছরের মাথায় বাবা হলেন ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আজ বৃহস্পতিবার (৭ মে)  কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী দেবিশা শেঠি। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। বিশেষ স্মরণীয় মুহুর্তে স্ত্রীর পাশে থাকতে দলের হয়ে রায়পুরে যাননি সূর্য। এমনকি আগামী রবিবার (১০ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে না-ও খেলতে পারেন তিনি।

২০১৬ সালেই দীর্ঘদিনের বান্ধবী দেবিশা শেট্টির সঙ্গে প্রণয়সূত্রে বাঁধা পড়েছিলেন সূর্যকুমার যাদব। কলেজ জীবনেই দুজনের প্রেমের শুরু হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে ভারতীয় দলের অধিনায়কের স্ত্রী দেবিশা শেঠি যখন জনসমক্ষে এসেছিলেন তখনই তাঁকে বেবিবাম্প সহ দেখা যায়। ফলে সূর্যের পরিবারের সদস্য সংখ্যা যে বাড়তে চলেছে, তা নিয়ে চর্চা শুরু হয়।

চলতি আইপিএলে খুব একটা ফর্মে নেই সূর্যকুমার যাদব। এক সময়ে টি টোয়েন্টির সেরা ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চলতি মরশুমে ১০টি ম্যাচে মাত্র ১৯৫ রান করেছেন। অর্থা‍ৎ গড় ১৯.৫০। গত ম্যাচে হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু সদ্য কন্যাসন্তানের বাবা হওয়ায় ১০ মে’র ম্যাচে খেলতে পারবেন না তিনি। ফলে খানিকটা হলেও মুম্বই ইন্ডিয়ান্স সঙ্কটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?