ভেস্তে গেল ভারত-কানাডা ম্যাচ, বৃহস্পতিতে নবিদের মুখোমুখি রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ফ্লোরিডা: আশঙ্কাই সত্যি হল। মাঠ অনুপযুক্ত হওয়ায় শনিবার রাতের ভারত-কানাডা ম্যাচ ভেস্তে গেল। মাঠে বল গড়ানো তো দূরে থাক, টসই করা সম্ভব হয়নি। আর ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিল দুই দল। আগেই শেষ আটে পৌঁছে গিয়েছিলেন রোহিত শর্মারা। এদিন ম্যাচ ড্র হওয়ায় সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইলেন। আগামী বৃহস্পতিবার ২০ জুন শেষ আটের প্রথম ম্যাচে মহম্মদ নবিদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া।

ফ্লোরিডায় গত কয়েক দিন ধরেই চলছে বৃষ্টি। আর সেই বৃষ্টির জেরে একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে। শুক্রবার এ গ্রুপে আমেরিকার সঙ্গে আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে যাওয়ায় কপাল পুড়েছিল পাকিস্তানের। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল বাবর আজমদের। এদিন বৃষ্টির কারণে ভারত বনাম কানাডার ম্যাচ ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল। কেননা, আবহাওয়া সংক্রান্ত এক ওয়েবসাইটের পূর্বাভাস ছিল লডারহিলে এদিন ভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির কারণে গতকাল শুক্রবার অনুশীলন করতে পারেননি রোহিত শর্মারা।

এদিন বৃষ্টি না হলেও মাঠের বেশ কয়েকটি জায়গায় জল জমেছিল। আউটফিল্ড ভিজে থাকায় টস পিছিয়ে দেন আম্পায়াররা। রাত আটটার সময়ে মাঠ দেখে খুশঅই না হওয়ায় ম্যাচ পিছিয়ে দেন আম্পায়াররা। প্রাণপনে মাঠ শোকানোর কাজ করেন মাঠ কর্মীরা। তাতে লাভ হয়নি। রাত নয়টার সময়ে ফের মাঠ পরিদর্শন করেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা। কিন্তু আউটফিল্ডের উন্নতি না হওয়ায় ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন।

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে