তিনটি দাবি মানলে বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান, আইসিসিকে শর্ত দিল পিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ তবে ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে কাটেনি জটিলতা। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান সরকার জানিয়ে দেয় তারা বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। এই বিষয় নিয়েই চলছে জলঘোলা। বৈঠক হয়েছে আইসিসি ও পিসিবির। সূত্রের খবর, আইসিসির সঙ্গে চলমান অচলাবস্থার অবসান ঘটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিনটি দাবি পেশ করেছে। এই তিন দাবি মানা হলে তারা ভারতের বিরুদ্ধে খেলবে বলেই জানিয়েছে। ভারত-পাক ম্যাচ দেখতে মুখিয়ে থাকে গোটা বিশ্ব। হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে জটিলটা কাটাতে আসরে নেমেছে আইসিসি তবে পাকিস্তান তো শোধরানোর নয় তাই সুযোগ পেয়েই তার ব্যবহার করতে মরিয়া হয়ে পড়েছে। 

সূত্রের খবর, রবিবার লাহোরে আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি অচলাবস্থা কাটাতে তিনটি দাবি পেশ করেছে। সেগুলি হল…

(১) বাংলাদেশের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বৃদ্ধি করতে হবে 

(২) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে

(৩) ভবিষ্যতের আইসিসি ইভেন্টের আয়োজনের অধিকার দিতে হবে

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে মুখোমুখি আলোচনায় আইসিসির প্রতিনিধিত্ব করেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। অন্যদিকে বৈঠকে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামও।   আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ দেওয়ার প্রতিবাদ জানাতে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের বার্তা দেওয়ার পর আইসিসিতে সিঙ্গাপুরের প্রতিনিধিত্বকারী খাজাকে মধ্যস্থতাকারী হিসেবে পাঠানো হয়েছিল পাকিস্তানে। পিসিবি তাদের হাত ধরে খেলার এবং নিজেদের দাবি করার সুযোগকে কাজে লাগিয়েছে। সূত্রের খবর তিন শর্ত ছাড়া  পাকিস্তান ভারতের সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি খেলার জন্য আইসিসির থেকে রাজস্বের বৃহত্তর অংশের দাবিও করেছে। সেই সঙ্গেই নাকভি খেলার আগে হ্যান্ডশেক প্রোটোকল পুনরায় চালু করার দাবি জানিয়েছে। কারণ পহেলগাঁও হামলার পর ছোট, বড়, মহিলা টিম সকলেই পাকিস্তানের সঙ্গে হাতমেলানো এড়িয়ে যায়। যার শুরুটা করেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়া কাপের সময়। তিনি পাক অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত না মিলিয়ে খেলা শুরু ও শেষ করেন। এই একই পথে হাঁটতে দেখা যায় হরমনপ্রীত ও বৈভবদের।  

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!