লিগ জেতার জন্য কোমর বেঁধে প্রস্তুত তামিল থালাইভাস, দলের অবস্থান বর্তমানে কোথায়!

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের গতিপথ বদলে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ আইপিএল(IPL), এই খেলার মাধ্যমে গোটা দেশ জুড়ে বিভিন্ন শহরের মধ্যে শুরু হয় খেলা খেলা নিয়ে লড়াই, জনপ্রিয়তার শীর্ষে থাকায় সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এই ফরম্যাট। এরপর আইপিএলকে অনুসরণ করেই একের পর এক খেলায় শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। ফুটবল, হকি, টেবিল টেনিসের মতো কবাডিতেও চালু হয়েছে এই লিগ। বিগত কয়েক বছরে প্রো কবাডি লিগের(Pro Kabaddi League) মাধ্যমে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফিরে পেয়েছে দেশের প্রাচীন এই খেলাটি। তবে আজ আমরা কথা বলব প্রো কবাডির একটি বিশেষ দল ‘তামিল থালাইভাস’-দের(Tamil Thalaivas) নিয়ে। লিগের শুরু থেকেই এই দল যথেষ্ট জনপ্রিয় এবং খেলাতেও নিজেদের দূরদর্শিতা দেখিয়েছে। তবে কবাডি টিমের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফর্মেন্সও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই বিষয়ের দিক থেকে বিচার করলে বর্তমানে ‘তামিল থালাইভাস’ টিম কোথায় অবস্থান করছে তা জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ৪৫০ দিন পর টেস্টে জয়ের মুখ দেখল পাকিস্তান

প্রথমেই আসা যাক, শচীন তনওয়ারের কথায়। তাঁকে কিনতে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করেছে টিমের কর্তারা। তাই স্বাভাবিকভাবেই তাঁর পারফর্মেন্স নিয়ে প্রত্যাশা রাখা হয়েছে। বলা ভালো, শচীনকে অন্যতম ঘুঁটি হিসেবে সাজিয়ে ‘তামিল থালাইভাস’ টিম প্রো-কবাডি লিগ সিজন একাদশের শিরোপা জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৮ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে প্রো-কবাডি লিগের একাদশতম সিজন এবার যে তারা দ্বৈত কোচ সিস্টেমের নির্দেশনায় প্লে-অফের তালিকায় উঠে আসবে সে বিষয়ে যথেষ্ট প্রত্যাশা রাখা হয়েছে।

তামিল থালাইভাস টিমকে সিজন একাদশের প্লেয়ার্স নিলাম টেবিলে খুব একটা ব্যতিব্যস্ত হতে দেখা যায়নি। যদিও তারা ২.১৫ কোটি টাকা খরচ করে শচীনকে দলে নিয়ে সবচেয়ে ব্যয়বহুল সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া গোটা দলের অবস্থান প্রায় একইরকম। শচীনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই যে, লিগের সর্বকালের সেরা ৯৫২ রেইড পয়েন্ট তাঁরই দখলে। এমনকি তিনি শীর্ষস্থানীয় ডু-অর-ডাই রেইড পয়েন্ট স্কোরার (২৩৩)।

আরও পড়ুনঃ তিন বছরের শিশুকন্যাকে ডিজিটালি ধর্ষণ, নয়ডায় গ্রেফতার ২ গুণধর শিক্ষক

তামিল থালাইভাস দলের বাকি খেলোয়াড়রাও কোনও অংশে কম নন। সাগর, এম অভিষেক, সাহিল গুলিয়া, হিমাংশু, মোহিত এবং আমিরহোসেনের খেলার দক্ষতা দর্শকদের নজর কেড়েছে। সাহিল গুলিয়া এবং সাগর পিকেএল ১০-এ যথাক্রমে ৬৯ এবং ৬৬ ট্যাকল পয়েন্ট নিয়ে শীর্ষ ১০ ট্যাকল পয়েন্ট স্কোরারদের মধ্যে শেষ করেছেন। ইতিমধ্যেই লিগের অন্যতম প্রধান রেইডার হিসাবে স্বীকৃত, শচীন PKL-এ ১০০০ পূর্ণ করা থেকে মাত্র ৪৮ রেইড পয়েন্ট দূরে। ফলে আশা করা যায় এই টিমের বাঁধন এই মুহূর্তে যথেষ্ট মজবুত। বাকিটা প্রমাণ হবে খেলার ময়দানে।

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর