কবে ক্রিকেটকে আলবিদা জানাবেন আগাম জানিয়ে দিলেন তামিম ইকবাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট কেরিয়ারে ইতি টানার ইঙ্গিত দিলেন বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি র পরবর্তী নির্বাচনে পরিচালক হিসেবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তামিম। ইতিমধ্যেই ওল্ড ডিওএইচ ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন। নির্বাচনে যদি জয়ী হন তাহলে আর ক্রিকেট খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ভালই খেলছিলেন তামিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেছেন, “যদি বোর্ড পরিচালক হয়ে যায় তাহলে আমি আর মনে হয় না খেলব। কারণ তখন খেলা ভাল দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি তাহলে আমার মনে হয় না যে আমার খেলা উচিত হবে। যদি নির্বাচিত হই তাহলে ক্রিকেটের কেরিয়ারে ইতি টানব।” তবে সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন নির্বাচনে না অংশ নিলে হয়তো বিপিএল খেলার চেষ্টা করতেন। সেই মতো নাকি প্রস্তুতিও নিচ্ছিলেন। বাংলাদেশ ক্রিকেট উন্নত হোক এই তার একমাত্র প্রচেষ্টা।

তামিমের কথায়, “নির্বাচনে যদি না যেতাম তাহলে বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। তবে আমি অনেক আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটকে ভাল করার চিন্তার মধ্যে রয়েছি। এটা আমার কাছে নতুন।” এমনিতেই এশিয়া কাপ বেশ ভালভাবেই শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচে লিটন দাসেরা জিতেছিলেন ৮ রানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। এরপর শ্রীলঙ্কার সঙ্গেও আফগানিস্তানের ম্যাচ হয়েছে। তাতে শ্রীলংকা জয়ী হয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়েই উঠে গিয়েছে সুপার ফর করবে।

ধনতেরস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন