মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনার চতুর্থবার বিশ্বকাপ দখলের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন ফুটবলের রাজপুত্র মেসি। বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, চলতি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে সেই বার্তাই বারবার ফুটবল প্রেমীদের কাছে পৌঁছে দিচ্ছেন । মাঠে তাঁর উপস্থিতি, নিখুঁত পাস, গোল তৈরির দক্ষতা এবং নেতৃত্ব সব মিলিয়ে এখনও তিনিই আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়ে চর্চার কেন্দ্রে রয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে নকআউটে জায়গা নিশ্চিত করেছে তাঁরা। এবার তারা মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেই কেপ কেপ ভার্দের প্রেসিডেন্টই এবার মেসিকে বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আগামী শনিবার (৪ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ। খেলা শুরুর আগে লিওনেল মেসিকে বিশেষভাবে সম্মান জানানোর কথা ঘোষণা করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপ ভার্দে জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে ১০ নম্বর জার্সি উপহার দেওয়ার চেষ্টা করবেন। নেভেস বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’ 

আরও পড়ুন: কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

মেসিকে গভীর শ্রদ্ধা করেন বলেও জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘মেসি একজন মহান অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। আমাদের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সেরা প্রতিচ্ছবি।’

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা