পাক-ভারত ক্রিকেট সম্পর্কে আপাতত ইতি ঘোষণা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

সন্ত্রাসবাদে মদতদাতা দেশের সঙ্গে সমঝোতা চলে না

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  পাকিস্তানে আসন্ন এশিয়াকাপে ভারতের অংশগ্রহণ নিয়ে জল্লনা ছিল। প্রশ্ন ঘোরাঘুরি করছিল, বিরাটরা ওই দেশে যাবে কি না। বিসিসিআই আগেই জানিয়ে দেয়, পাকিস্তানে আয়োজিত এশিয়াকাপে ভারত অংশ নেবে না। এশিয়া কাপ কোনও নিরপেক্ষস্থানে অনুষ্ঠিত হলে ভারত অংশ নেবে।

শনিবার বিদেশমন্ত্রী সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর ঘুরিয়ে বুঝিয়ে দিলেন, পাকিস্তানে আসন্ন এশিয়াকাপে ভারত অংশ নিচ্ছে না। এর কারণ হিসেবে তুলে ধরেন সীমান্তে ছায়াযুদ্ধ, সন্ত্রাসে সে দেশের মদত দেওয়া এবং ভারতের বুকে নানা ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়া।

বিদেশমন্ত্রী বলেন, ক্রিকেট বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা সেই দেশের পাশে থাকতে পারি না, যে দেশ ভারত-বিরোধী কার্যকলাপে মদত দেয়। ভারতের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যেতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে উস্কে দেয়। পাকিস্তানের ওপর নানা প্রান্ত থেকে চাপ দেওয়া দরকার। সন্ত্রাসবাদে পাক মদতের জন্য ভারতে বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। 

চলতি বছর অক্টোবরে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন পাকিস্তান আসন্ন এশিয়াকাপে ভারত অংশ নেবে না। এশিয়াকাপ অন্য কোনও নিরপেক্ষ দেশে আয়োজন করলেই ভারত খেলবে। পাল্টা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি রামিজ রাজা। বলেছিলেন, এশিয়া কাপ আয়োজনের অধিকার পাক বোর্ডের হাত থেকে কেড়ে নেওয়া হল বাবর আজমরা এশিয়াকাপ বয়কট করবে। ভারত পাকিস্তানে এশিয়াকাপ খেলতে না এলে তারাও ভারতে অনুষ্ঠি একদিনের বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নেবে না।

আরও পড়ুন ভারতের বোলিং একেবারে থার্ডক্লাস, এমন বিস্ফোরক উক্তি কার?

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির