আজ হাই-ভোল্টেজ ডার্বি, কার মুখে হাসি ফুটবে?

Share:

May 17, 2026 8:48 am
রাজধানী এক্সপ্রেসে আগুন

ছুটির দিনে ভয়াবহ ঘটনা। রবিবার ভোরে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের (ট্রেন নম্বর ১২৪৩১) বি-১  কামরায় আগুন লাগে বলে জানা গিয়েছে। ওই  কামরা থেকে পাশের একটি কামরায় আগুন আগুন ছড়িয়ে পরে। দু’টি কামরাই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগতেই ট্রেনের মধ্যে থাকা  যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পরে।

May 17, 2026 9:16 am
হাই-ভোল্টেজ ডার্বি

আজ রবিবার ( ১৭ মে ) হাই-ভোল্টেজ ডার্বি ঘিরে ফুটবলপ্রেমীদের পারদ তুঙ্গে। ১৯৯৮ সালের কলকাতা লিগে প্লে-অফ ডার্বি জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আবার ২০০১ মরশুমে পাশার দান উলটে খেতাব জিতেছিল মোহনবাগান। ইতিহাসের রোমাঞ্চকর স্মৃতি উসকে মুখোমুখি দুই প্রধান। মাঠের মহাযুদ্ধে শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার।

May 17, 2026 11:23 am
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড়

শনিবার রাতেই নন্দীগ্রামে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল হতেই তাঁর বাড়ির সামনে জনতার ভিড়। 

May 17, 2026 11:41 am
বিধাননগরে তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার ৫০ টির বেশি আধার কার্ড
May 17, 2026 11:53 am
বাঁশদ্রোণীতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল বাঁশদ্রোণী থানার পুলিশ। ধৃত যুবকের নাম সত্যব্রত বসু (২৮)। তাঁর থেকে ২টি সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার হয়েছে।

May 17, 2026 11:59 am
নানুরে শতাধিক ভোটার কার্ড উদ্ধার

ভোট মিটতেই নানুরের পশ্চিমপাড়ার মাঠে একশোর বেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এই কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর মল্লিকপাড়ার ভোটারদের বলে জানা গিয়েছে।

May 17, 2026 1:44 pm
নদিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা

তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর নদিয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। শ্রমিকদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃত ব্যক্তি কৃষ্ণনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ।

May 17, 2026 3:15 pm
বিধাননগর স্টেশনে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে শিয়ালদহ জিআরপির হাতে গ্রেফতার ১ যুবক
May 17, 2026 3:16 pm
নিখোঁজ পরিযায়ী শ্রমিক

মুম্বাই থেকে বাড়ি আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়া শহরের পরিযায়ী শ্রমিক। উৎকণ্ঠায় পরিবার।

May 17, 2026 3:17 pm
জব কার্ড উদ্ধার

গড়বেতা ৩ নম্বর ব্লকে একটি তৃণমূল কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার হল অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড। রবিবার সকালে স্থানীয় কিছু বিজেপি কর্মীরা বন্ধ পার্টি অফিসটি খুলতে দেখে। সন্দেহ হয় তাঁদের। এরপরেই ওই কার্যালয়ে ঢুকে আলমারি খুলতেই উদ্ধার হয় হাজার হাজার জব কার্ড। ঘটনাস্থলে রয়েছে গড়বেতা থানার পুলিশ।

May 17, 2026 4:41 pm
টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
May 17, 2026 4:45 pm
সুপ্রিম কোর্টে বৃদ্ধি পাচ্ছে বিচারপতিদের সংখ্যা, চারটি অতিরিক্ত পদ সৃষ্টির জন্য অনুমোদন রাষ্ট্রপতির
May 17, 2026 4:46 pm
নদিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী

নদিয়ায় বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। আক্রান্ত হারাধন ঘোষকে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তাঁকে দেখতে হাসপাতালে আসেন বিধায়ক সাধন ঘোষ। হামলার অভিযোগে গ্রেফতার ১। বাকিরা পলাতক।

May 17, 2026 4:51 pm
পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে তৃণমূল: শমীক ভট্টাচার্য

পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনায় একাধিক বিজেপি কর্মী খুন হয়েছেন। ফলতায় জনসভা থেকে তৃণমূলকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেছেন, আজ তৃণমূলের পতাকা ও ছবি নেই। 

May 17, 2026 4:57 pm
আরব আমিরশাহিতে পরমাণুচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা
May 17, 2026 5:05 pm
পালাবদলের পরে 'জরিমানা' ফেরতের দাবি

তোলাবাজি বন্ধ করতে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরে 'জরিমানা' ফেরতের দাবি। কঙ্কালীতলার পরে এবার কেশপুরে টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে দোকান খোলার জন্য মোটা টাকা দিতে হয়েছিল তৃণমূলকে। জরিমানার রূপে তোলা দিতে হয়েছিল দোকানিদের। এবার সেই টাকাই ফেরতের দাবি জানিয়েছেন তাঁরা। 

May 17, 2026 6:21 pm
IPL: পঞ্জাবকে ২২৩ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব। খেলতে নেমে ২২২ রান করে বেঙ্গালুরু। 

May 17, 2026 6:25 pm
চণ্ডীপুরের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁথির শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১১৬বি দিঘা নন্দকুমার জাতীয় সড়ক ধরে চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রয়াত চন্দ্রনাথ রথের বাড়িতে আসার কথা রয়েছে তাঁর।

May 17, 2026 6:52 pm
প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর