অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

১০ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ এগিয়ে চলেছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেওয়া দিশা বিশ্বাসরা সোমবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও হারিয়ে দিল। আর পর পর দুই ম্যাচ জিতে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত করে ফেলল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে সহজ প্রতিপক্ষ আমেরিকার বিরুদ্ধে খেলতে হবে আফিয়া-স্বর্ণাদের।

দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলমোর পার্কে এদিন প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই দুই ওপেনার  মিষ্টি সাহা ও আফিয়া প্রত্যাশা দেখেশুনে খেলতে থাকেন। দুর্দান্ত শুরু করেন। প্রথম উইকেটে জুটি বেঁধে দুজনে ৭৫ রান যোগ করেন। ৪৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন আফিয়া। কিছুক্ষণের মধ্যে ফিরে যান অন্য ওপেনার মিষ্টি সাহা। পর পর দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়া দলের পরিত্রাতা হয়ে হাজির হন দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার। মাত্র ২৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। আর দিলারা ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থেকে যান স্বর্ণা।

জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলের ২৪ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ব্যাটসম্যান। এর পরে বিশমি গুনারত্নে ও ভিহাঙ্গা ভিজেরাত্নে জুটি বেঁধে জয়ের লক্ষ্য তাড়া করেন। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৯৬ রান যোগ করেন দুজনে। বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন মারুফা আক্তার। ফিরিয়ে দেন ভিহাঙ্গাকে। এর পরে গুণারত্নে ও দুলাঙ্গা দিশানায়েকে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। তিন বলে পর পর তিনটি চার মেরেও দলের হার রুখতে পারেননি দিশানায়েকে। নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১