হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে ফের বড় পরিবর্তনের আভাস। সব কিছু ঠিকঠাক থাকলে কোচের চেয়েও ‘বড়’ পদে বসতে চলেছেন ভিভিএস লক্ষণ। বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে তাঁর নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্ব সামলাচ্ছেন লক্ষ্মণ। সেখানে ক্রিকেটারদের রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে হাই-পারফরম্যান্স প্রোগ্রাম দেখভাল করেন তিনি। নতুন দায়িত্ব পেলে তাঁর কাজের পরিধি আরও বাড়বে।

বিসিসিআইয়ের অন্দরে সেপ্টেম্বর মাসে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের মেয়াদ নিয়েও রয়েছে প্রশ্ন। তাঁর মেয়াদ বাড়ানো হতে পারে বলেও খবর। ফলে নির্বাচক কমিটিতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে লক্ষ্মণকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ করার ভাবনা সামনে এসেছে। এই পদে থাকলে জাতীয় দলের সঙ্গে নির্বাচকদের সমন্বয় করার দায়িত্ব পেতে পারেন তিনি। কোচিং স্টাফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতে হতে পারে। শুধু সিনিয়র দল নয়। জুনিয়র ক্রিকেটারদের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন লক্ষ্মণ। নতুন প্রতিভা খোঁজা এবং তাদের তৈরি করার দায়িত্বও তাঁর হাতে আসতে পারে। সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে সমন্বয় করাও তাঁর কাজের অন্যতম অংশ হতে পারে।

আরও পড়ুন: ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

জাতীয় দলের সঙ্গে লক্ষ্মণের যোগাযোগ অবশ্য নতুন নয়। এর আগে একাধিকবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলেছেন তিনি। সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলের কোচ ছিলেন লক্ষ্মণ। তাঁর কোচিংয়ে ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জেতে। এই সাফল্যের পর তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। ২০২৪ সালে রাহুল দ্রাবিড়ের পর হেড কোচ হওয়ার দৌড়েও তাঁর নাম ছিল। তবে শেষ পর্যন্ত সেই দায়িত্ব নেননি লক্ষ্মণ। তিনি সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বেই থেকে যান। ভারতীয় ক্রিকেটের পরিকাঠামো তৈরিতে গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রাক্তন এই তারকা ব্যাটার। সামনে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ক্রিকেটের বিভিন্ন স্তরকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বোর্ডের। তাই লক্ষ্মণের হাতে যদি নতুন দায়িত্ব আসে, ভারতীয় ক্রিকেটে তাঁর ভূমিকা অনেকটাই বদলে যেতে পারে। তবে এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সেপ্টেম্বরের বোর্ড বৈঠকেই ছবিটা পরিষ্কার হতে পারে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল