তামিলনাড়ু প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন দিবান লিঙ্গেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিন বলে তিন উইকেট। তিন ব্যাটারই শূন্য রানে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে এমনই দাপট দেখালেন কে দিবান লিঙ্গেশ। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ত্রিচি গ্র্যান্ড চোেলসের ইনিংস। টিএনপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ‘গোল্ডেন হ্যাটট্রিক’ করে নজির গড়লেন দিবান।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ত্রিচি। কিন্তু ইনিংসের শুরুতেই এমন ধাক্কা আসে, যা সামলে ওঠার সুযোগই পেল না তারা। প্রথম বলেই কে রাজকুমারকে ফেরান দিবান। পরের বলে তাঁর শিকার এস শ্যামসুন্দর। তৃতীয় বলেও উইকেট! এ বার জগন্নাথন কৌশিককে ফিরিয়ে দেন তিনি। তিন ব্যাটারই রানের খাতা খোলার আগেই সাজঘরে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম তিন বলেই তিন উইকেট পড়ার ঘটনা এমনিতেই বিরল। তার উপর তিন জনেরই শূন্য রানে আউট হওয়া সেই কীর্তিকে আরও বিশেষ করে তুলল।

আরও পড়ুনঃ কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

রাজকুমারকে ফেরান দিবান। পরের বলে তাঁর শিকার এস শ্যামসুন্দর। তৃতীয় বলেও উইকেট। এবার জগন্নাথন কৌশিককে ফিরিয়ে দেন তিনি। তিন ব্যাটারই রানের খাতা খোলার আগেই সাজঘরে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম তিন বলেই তিন উইকেট পড়ার ঘটনা এমনিতেই বিরল। তার উপর তিন জনেরই শূন্য রানে আউট হওয়া সেই কীর্তিকে আরও বিশেষ করে তুলল। এর পরেও ত্রিচির বিপর্যয় কাটেনি। জাফর জামালকে ফেরান মনিমারণ সিদ্ধার্থ। আর দিবাকরের বলে আউট হন অতিসয়ারাজ ডেভিডসন। ফলে ইনিংসে মোট পাঁচটি শূন্য রানের উইকেট পড়ে। শেষ পর্যন্ত ৯৯ রানেই গুটিয়ে যায় ত্রিচি গ্র্যান্ড চোলস। সিদ্ধার্থ নেন চার উইকেট। এই জয়ের ফলে ফাইনালে উঠেছে ইড্রিম তিরুপ্পুর তামিঝান্স। ২৮ অগস্ট এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেতাবের লড়াইয়ে মাদুরাই প্যান্থার্সের মুখোমুখি হবে তারা।

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

১০-১২ কেজি করে চিনি কেনার দিন শেষ, Zepto Blinkit-সহ একাধিক প্ল্যাটফর্মে বেঁধে দেওয়া হল পরিমাণ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন