কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরিয়ে এনে স্থানীয় ভাবেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের যোগ্য সদস্যদের দ্রুত ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য, কাজের জন্য বাইরে চলে যাওয়ার প্রবণতা কমিয়ে গ্রামীণ এলাকার মানুষের জীবিকা আরও সুরক্ষিত করা।

গত ২৫ অগস্ট জেলাশাসক এবং জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে দফতর। সেখানে স্পষ্ট বলা হয়েছে, চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের যাঁদের এখনও রোজগার গ্যারান্টি কার্ড হয়নি, তাঁদের দ্রুত কার্ড দিতে হবে। ইতিমধ্যে কার্ড দেওয়া হয়ে থাকলে তার তথ্যও যাচাই করে দেখতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারের ১০০ শতাংশকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

দফতর সূত্রে খবর, গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শ্রমের কাজে আগ্রহী হলে বছরে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে স্থানীয় এলাকায় কাজের সুযোগ তৈরি হলে জীবিকার জন্য ভিন্নাজ্যে পাড়ি দেওয়ার প্রয়োজন কমতে পারে। জেলাগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। কার্ড না পাওয়া যোগ্য সদস্যদের দ্রুত অন্তর্ভুক্ত করার পাশাপাশি, কাজের প্রয়োজন রয়েছে এমন প্রাপ্তবয়স্ক সদস্যদের চাহিদা নথিভুক্ত করে নিয়ম মেনে মজুরির কাজ দেওয়ার ব্যবস্থাও করতে বলা হয়েছে। ফলে শুধু কার্ড দেওয়াই নয়, কার্ডপ্রাপকদের বাস্তবে কাজের সুযোগ নিশ্চিত করার উপরও জোর দিয়েছে রাজ্য।

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ১

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৭

স্কুল থেকে গঙ্গা মাত্র ১-২ ফুট দূরে! ভাঙনের আতঙ্কে শিক্ষিকার বাড়িতেই লেখাপড়া-মিডডে মিল চলছে ১১০ পড়ুয়ার

গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে, বানিয়ে ফেলুন ঝাল-ঝাল শুঁটকি চিংড়ি ভর্তা

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন দিবান লিঙ্গেশ

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের