নেপালকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সুপার এইটে উঠল ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে সুপার ৮-এ জায়গা করে নেওয়ার লড়াই। আজ মুম্বইতে মুখোমুখি হয়েছিল নেপাল ও  ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে নেপালকে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিল ওয়েস্ট ইন্ডিজ।  গ্রুপ পর্বে টানা তৃতীয় ম্যাচ জিতে  শাই হোপের দল পেয়েছে বিরাট সাফল্য। অন্যদিকে টানা তিনটি খেলায় হেরে   টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে নেপালের। 

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ সি-এর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নয় উইকেটে জয়ী হয়েছে।  ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য  দিয়েছিল নেপাল। ওয়েস্ট ইন্ডিজ ১৫.২ ওভারে এই রান তুলে জয়ী হয়।  চলতি টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজই প্রথম দল যারা সুপার ৮-এ পৌঁছেছে। তবে নেপাল সুপার ৮-এ থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েছে।  দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৩৫ রানে  হারিয়েছিল এরপর তারা ইংল্যান্ডকে ৩০ রানে হারায়।  অন্যদিকে, নেপাল ইংল্যান্ডের কাছে ৪ রানে  ও দ্বিতীয় ম্যাচে ইতালির কাছে ১০ উইকেটে পরাজিত হয়। 

আরও পড়ুন:  টি২০ বিশ্বকাপে ভাইরাল ‘আইরা রাওয়াত’, এআই নাকি বাস্তব? জেনে নিন আসল সত্য 

নেপালের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক শাই হোপ এবং শিমরন হেটমায়ার দুর্দান্ত ব্যাটিং করেন। হোপ ৪৪ বলে অপরাজিত ৬১ রান করেন, যার মধ্যে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। হেটমায়ার ৩২ বলে অপরাজিত ৪৬ রান করেন, যার মধ্যে চারটি চার এবং দুটি ছক্কা ছিল। দ্বিতীয় উইকেটে দুজনে ৯১ রানের অপরাজিত জুটি গড়েন। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র উইকেট পড়ে ব্র্যান্ডন কিং-এর, যিনি ২২ রানে নন্দন যাদবের বলে আউট হন।

 প্রথমে ব্যাট করতে নেমে জেসন হোল্ডারের বোলিং দাপটে পড়ে নেপাল। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে বড় লজ্জার মুখে পড়ে দলটি। কুশল ভুর্তেল (১), অধিনায়ক রোহিত পাওদেল (৫) ও আসিফ শেখরা (১১) ব্যর্থ হন। লড়াই করেন দীপেন্দ্র সিং আইরি। ষষ্ঠ উইকেটে সোমপাল কামিকে নিয়ে গড়েন ৫৪ রানের লড়াকু জুটি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে এই উইকেটে নেপালের সর্বোচ্চ। দীপেন্দ্র ৪৭ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৮ রান করেন। শেষদিকে সোমপালের অপরাজিত ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান গড়ে নেপাল।

 

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের