টি২০ বিশ্বকাপে ভাইরাল ‘আইরা রাওয়াত’, এআই নাকি বাস্তব? জেনে নিন আসল সত্য 

Share:

নিজস্ব প্রতিবেদন:  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-আমেরিকা ম্যাচের সময়  গ্যালারিতে দেখা গিয়েছিল এক তরুণীকে। এই ম্যাচ থেকে  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া  তরুণীর ছবি ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন মহিলার উপস্থিতি আসল আবার কেউ কেউ বলছেন ওই মহিলাকে নাকি এআই দিয়ে বসানো হয়েছে।  ‘আইরা রাওয়াত’ নামে পরিচিত সেই মহিলা মুখ কি সত্যিই বাস্তব, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি? জেনে নিন আসল সত্য।  

 বিশ্বকাপ চলাকালীন ভারত বনাম আমেরিকা ম্যাচে গ্যালারিতে দেখা এক তরুণীর ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘আইরা রাওয়াত’ নামে পরিচিত ওই তরুণীকে নিয়ে  চর্চা হচ্ছে জোর।  তিনি কি সত্যিকারের দর্শক, নাকি এআই প্রযুক্তিতে তৈরি কোনো ভার্চুয়াল চরিত্র? ভাইরাল ছবিগুলিতে তাঁর অভিব্যক্তি ও উপস্থিতি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। তবে কিছু সোশ্যাল ব্যবহারকারীর দাবি করেছেন ছবির নির্দিষ্ট অংশে অস্বাভাবিক আলোর ব্যবহার ও ব্যাকগ্রাউন্ডের অসামঞ্জস্য দেখে মনে হচ্ছে এগুলো কৃত্রিমভাবে তৈরি। আবার অনেকে বলছেন যেহেতু স্টেডিয়ামের বড় স্ক্রিনে ধরা পড়া মুহূর্ত থেকেই তাঁকে নিয়ে চর্চা হচ্ছে তাই  তাঁকে পুরোপুরি এআই বলা ঠিক নয়।

আরও পড়ুন: ‘আগে পরিবার’, বিশেষ কারণে বিশ্বকাপের মধ্যে তড়িঘড়ি দেশে ফিরছেন নিউজিল্যান্ডের তারকা বোলার

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এআই প্রযুক্তির উন্নতির ফলে বাস্তব ও কৃত্রিম ছবির পার্থক্য ধরা কঠিন হয়ে পড়েছে। তাই কোনো ভাইরাল ছবি দেখে তড়িঘড়ি সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, ডিজিটাল যুগে ভাইরাল হওয়া প্রতিটি ছবির পেছনে সত্যতা যাচাই কতটা জরুরি। 

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং 3D ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে  নানা ছবি এখন তৈরি হয় যা দেখতে লাগে একেবারে আসলের মতো।  এই ছবি দিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, ব্র্যান্ড প্রচার করে, ছবি এবং ভিডিও পোস্ট করে এবং লক্ষ লক্ষ  ফলোয়ার্স তৈরি করে  কিন্তু তাদের কোনও বাস্তব অস্তিত্ব নেই।  লিল মিকেলা এই ট্রেন্ডের একটি উজ্জ্বল উদাহরণ। ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেস স্টার্টআপ ব্রুড দ্বারা তৈরি, লিল মিকেলা প্রাদা, ক্যালভিন ক্লেইন, স্যামসাং, বিএমডব্লিউ এবং আলেকজান্ডার ম্যাককুইনের মতো বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। ইনস্টাগ্রামে তার ২.৫ মিলিয়ন এবং টিকটকে ৩.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে। রিপোর্ট অনুসারে জানা যায়,  তিনি বার্ষিক ১০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেন, যদিও  আসলে তাঁর কোনও অস্তিত্ব নেই। 

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার