বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আইপিএলে খেলবেন? হর্ষিতকে নিয়ে বড় আপডেট দিল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে খেলার কথা থাকলেও চোটের কারণে ছিটকে গিয়েছেন ভারতের তারকা খেলোয়াড় হর্ষিত রানা। তাঁর আঘাত নিয়েই উদ্বেগে ছিল ক্রিকেট মহিলা। টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলকেও আইপিএলে খেলবেন কি এই নিয়ে চলছিল চর্চা। এবার নিজের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন খেলোয়াড় নিজেই। সেই সঙ্গেই আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও হর্ষিতের আইপিএলে খেলা সম্পর্কে তথ্য দিয়েছেন। 

জানিয়ে রাখা ভালো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সময়ে হাঁটুতে চোট পান হর্ষিত। তাঁর অস্ত্রপচার হয়। তারপর  হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবি সমাজমাধ্যমে পোস্ট করে হর্ষিত লেখেন, “অস্ত্রোপচার ভাল ভাবে হয়েছে। এ বার সুস্থ হয়ে যা ভালবাসি সেখানেই ফেরার পালা।” বিশ্বকাপের পরেই আইপিএল। কলকাতা নাইট রাইডার্সে ভাল খেলেই হর্ষিতের ভারতীয় দলে সুযোগ পাওয়া। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট নিয়ে কেকেআর সমাজমাধ্যমে লিখেছে, “ভাল করে সুস্থ হয়ে ওঠো হর্ষিত। আমরা তোমার অপেক্ষা করছি।”

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান? ফের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন নকভি

অন্যদিকে কেকেআরের   ইঙ্গিত দিয়েছে যে হর্ষিত বিশ্বকাপে  না খেললেও আইপিএলের আগে তিনি ফিট  হয়ে উঠবেন ।   ডানহাতি পেসারকে সত্যি বিশ্বকাপে মিস করছেন দর্শকরা। ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের পছন্দের খেলোয়ার হিসেবে পরিচিত হর্ষিত।  তাঁকে ধারাবাহিক ভাবে দলে সুযোগ দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। তবে সব কিছুর জবাবও দেন কোচ গম্ভীর। জানিয়ে রাখা ভালো, হর্ষিত বাদ যাওয়ার পর তাঁর জায়গায় আনা হয়েছে মহম্মদ সিরাজকে। তিনি দলে ফিরেই আমেরিকার বিপক্ষে নিয়েছেন তিন উইকেট।  

আমেরিকায় ভুতুড়ে ভোটার সেজে ভোট, ২ ভারতীয় সহ ২৮ জন অভিযুক্ত

সমুদ্রেই ২৫৭ কিমি প্রতি ঘন্টা গতিবেগ, স্থলে আছড়ে পড়তে চলেছে টাইফুন চাম্পি

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন

বাংলাদেশি এজেন্ট, রেয়াত নয়!’ চোরবাগান কাণ্ডে ধৃত আইনুলকে কড়া বার্তা দিলীপের

‘ক্ষমা চান, নিজের প্রাণ বাঁচান,’ টাইগার শ্রফের গাড়িতে হামলার পর সলমনকে বার্তা বিষ্ণোই গোষ্ঠীর

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান