বিশ্বকাপে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান? ফের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন নকভি

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসির চাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে কিছুটা হলেও পিছু হটেছে পাকিস্তান। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে খেলতে পারে পাকিস্তান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ সোমবার পিসিবি প্রধান মহসিন নকভি ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন। টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে পাকিস্তান সরকার গত সপ্তাহে ১৫ ফেব্রুয়ারির খেলা বয়কটের কথা ঘোষণা করেছিল।

বর্তমানে পিসিবি এবং আইসিসি এই খেলা নিয়ে করছে আলোচনা। সূত্রের খবর বাংলাদেশকে ধোঁকা দিয়ে ইউ টার্ন নিতে পারে পাকিস্তান। কারণ তারা আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে বয়কটের অবস্থান থেকে সরে আসার জন্য। তারপরেই সোমবার নাকভি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে। বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিসির কর্তার সঙ্গে বৈঠকে ভারতের সঙ্গে পাকিস্তান খেলার জন্য আইসিসির থেকে রাজস্বের আরও বেশি অংশ দাবি করেছে। তাছাড়া, নকভি খেলার আগে হ্যান্ডশেক প্রোটোকল পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। তাছাড়া, পিসিবি ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট পুনরায় চালু করার দাবিও তুলেছে। জানিয়ে রাখা ভালো, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ শেষবার দ্বিপাক্ষিক ক্রিকেট খেলেছিল ২০১২ সালে। রবিবার বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম।

আরও পড়ুন: তিনটি দাবি মানলে বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান, আইসিসিকে শর্ত দিল পিসিবি

সূত্রের খবর, আইসিসির সঙ্গে চলমান অচলাবস্থার অবসান ঘটাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিনটি দাবি পেশ করেছে। এই তিন দাবি মানা হলে তারা ভারতের বিরুদ্ধে খেলবে বলেই জানিয়েছে। ভারত-পাক ম্যাচ দেখতে মুখিয়ে থাকে গোটা বিশ্ব। হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে জটিলটা কাটাতে আসরে নেমেছে আইসিসি তবে পাকিস্তান তো শোধরানোর নয় তাই সুযোগ পেয়েই তার ব্যবহার করতে মরিয়া হয়ে পড়েছে। রবিবার লাহোরে আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি অচলাবস্থা কাটাতে তিনটি দাবি পেশ করেছে। সেগুলি হল…

(১) বাংলাদেশের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বৃদ্ধি করতে হবে 

(২) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে

(৩) ভবিষ্যতের আইসিসি ইভেন্টের আয়োজনের অধিকার দিতে হবে

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!