নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভার-ও খেলতে পারলেন না বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভারও খেলতে পারলেন না বাবর আজমরা। শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৮৬ রানে গুটিয়ে গেল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মহম্মদ রিজওয়ান ও সৌদ সাকিল। ডাচদের পক্ষে বাস লিডি ৬২ রানে চার উইকেট নিয়েছেন।

এদিন  টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু শুরুটা ভাল হয়নি প্রাক্তন বিশ্বকাপজয়ীদের। দলীয় স্কোর যখন ১৫ তখনই ব্যক্তিগত ১২ রানে লোগান ভ্যান বিকের বলে সাজঘরে ফেরেন ফখর জামান। নবম ওভারে মাত্র ৫ রানে আউট হন পাক অধিনায়ক বাবর জামান। খানিকবাদে ফেরেন ইমাম উল হক (১৫)। ৩৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত মহম্মদ রিজওয়ান ও সৌদ সাকিল চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। অনামী ডাচ বোলারদের দেখেশুনে খেলে দলের রান মেশিন সচল রাখেন। দুজনেই অর্ধ শতরান পূর্ণ করেন। রিজওয়ানের চেয়েও বেশি আক্রমণাত্মক ছিলেন সাকিল। শেষ পর্যন্ত ৫২ বলে ৬৮ রান করে আরিয়ান দত্তের বলে সাজঘরে ফেরেন। তার আগে ১২০ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভদ্রস্থ জায়গায় দাঁড় করিয়ে দেন।

সাকিল ফেরার পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে নেন রিজওয়ান। ৬৮ রানের মাথায় তাঁকে ফিরিয়ে দেন বাস ডি লিডি। মাত্র ৯ রান করে লিডির বলে ফেরেন ইফতিখার আমেদ। ফের চাপে পড়ে যায় পাকিস্তান। এর পরে সপ্তম উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলেন শাদাব খান ও মহম্মদ নওয়াজ। দুজনে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। ৪৪ তম ওভারে বল করতে এসে জোড়া আঘাত হানেন লিডি। চতুর্থ বলে ফেরান শাদাবকে (৩২)। আর পরের বলে শূন্য রানে ফিরিয়ে দেন হাসান আলিকে। দশম উইকেটে শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ ১৬ বলে ১৯ রান যোগ করেন। ৪৯তম ওভারের শেষ বলে আউট হন রউফ (১৬)। ২৮৬ রানে গুটিয়ে যায় পাক ইনিংস। শাহিন আফ্রিদি ১৩ রানে অপরাজিত থাকেন।   

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১