বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। দর্শকদের একের পর এক দুর্দান্ত সব ম্যাচ উপহার দিচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলি। এর মধ্যেই এল একটি খারাপ খবর। হাসপাতালে ভর্তি  ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। ৮৩ বছর বয়সী অভিজ্ঞ কোচ ব্রাজিলের সামারিতানো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পারেইরা ক্যান্সারে আক্রান্ত। ২০২৩ সালে জানতে পারেন তিনি হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত । স্পোর্টস্টারের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বুধবার (১৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে তাঁর ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কবে ভর্তি হয়েছেন বা  তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুন: ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

পারেইরা ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত। ১৯৯৪ সালে আমেরিকায় হওয়া  বিশ্বকাপে সেলেসাওদের চতুর্থ ট্রফি জয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। পরে ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি।  তাঁর অধীনেই ব্রাজিল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপের ট্রফি জেতে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় দলের কোচ হিসেবে তিনি মোট ১৭৭টি ম্যাচে দায়িত্ব সাম্লেছেন। তাঁর নেতৃত্বে ব্রাজিল ১২৪টি ম্যাচে জয়ী হয়েছে, ৩৯টি ম্যাচ ড্র করেছে এবং মাত্র ১৪টি ম্যাচে হেরেছে। অর্থাৎ কোচ হিসেবে তাঁর সাফল্যই বেশি। ব্রাজিলের কোচ হওয়ার পাশাপাশি তিনি কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরশাহি (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০) জাতীয় দলকে বিশ্বকাপে কোচিং করিয়েছেন।   

 

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী