আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যশস্বী আউট হতেই ভেঙে পড়লেন প্রেমিকা ম্যাডি হ্যামিল্টন, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট যেন থমকে গিয়েছে। গতকাল বুধধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেছেন। যশস্বীর এমন হতশ্রী পারফরম্যান্সে শুধু রাজস্থানের সমর্থকরাই হতাশ নন, ভেঙে পড়েছেন প্রেমিকা ম্যাডি হ্যামিল্টনও। ম্যাচের পর স্ট্যান্ডে বসে ম্যাডির মুখ লুকানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে চর্চা তুঙ্গে।

মাঠে যশস্বী যখন রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন স্ট্যান্ডে থাকা ম্যাডি হ্যামিল্টনের মুখে হতাশার ছাপ স্পষ্ট। হাতে মুখ ঢেকে তিনি যেন এই মুহূর্তটাকে এড়িয়ে যেতে চাইছিলেন। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভক্তরা বলছেন, “ম্যাডির এই প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, যশস্বীর খেলা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।”

২২ বছর বয়সী যশস্বী জয়সওয়াল এবারের আইপিএলে এখনও নিজের ছন্দ খুঁজে পাননি। ১৮ কোটি টাকায় রিটেন করা এই তরুণ তারকা এই মরশুমে বড় রানের দেখা পাচ্ছেন না। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে তার দ্রুত বিদায়ে রাজস্থান রয়্যালসের শুরুটাও খারাপ হয়।

যশস্বীর অফ-ফর্ম

এই মরশুমে যশস্বী জয়সওয়াল-এর পারফরম্যান্স সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৮ কোটি দিয়ে তাঁকে রিটেন করেছিল রাজস্থান রয়্যালস, কিন্তু এখনও পর্যন্ত তা সার্থক প্রমাণ করতে পারেননি তিনি।

তাঁর স্কোর:

  • ১ (vs SRH)
  • ২৯ (vs KKR)
  • ৪ (vs CSK)
  • ৬ (vs GT)

শুধুমাত্র পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৫ বলে ৬৭ রান করে কিছুটা আশা দেখিয়েছিলেন, যেখানে ছিল ৫টা ছয় আর ৩টা চার।

যশস্বী ও ম্যাডির সম্পর্ক নিয়ে গুঞ্জন কিন্তু নতুন নয়। গত কয়েক বছর ধরে তাদের একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। আইপিএলের ম্যাচে ম্যাডিকে প্রায়ই স্ট্যান্ডে যশস্বীকে উৎসাহ দিতে দেখা যায়। তবে এই দুজনে কখনও তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। এই ভাইরাল ভিডিওর পর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—ম্যাডি কি শুধুই যশস্বীর একজন ভক্ত, নাকি তাদের মধ্যে আরও গভীর সম্পর্ক? নেট দুনিয়ায় এই ঘটনা নিয়ে চলছে জোর চর্চা। একজন ভক্ত লিখেছেন, “যশস্বীকে দেখে মনে হচ্ছে না এবার ফর্মে ফিরবেন, কিন্তু ম্যাডির এই ভালবাসা দেখে মন ভরে গেল।” আরেকজন মজা করে লিখেছেন, “ম্যাডি যদি এত দুঃখ পায়, তাহলে যশস্বীকে একটু বেশি রান করতে হবে!”

এদিকে, রাজস্থান রয়্যালসের সমর্থকরা এখনও আশায় আছেন যে তাদের তারকা ব্যাটসম্যান শিগগিরই ফর্মে ফিরবেন। আর ম্যাডি? তাঁর চোখের জল যেন শিগগিরই হাসিতে বদলে যায়।

Published by:

Share Link:

More Releted News:

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ