প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলের ফুটবলারদের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবার ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। ব্রাজিলে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। এই ঘটনার পর ব্রাজিলের ফুটবল জগতে নেমে এসেছে শোকের ছায়া। 

মিকায়েল লিয়ান্দ্রো ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের প্রাক্তন খেলোয়াড় ছিলেন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে,  প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় বন্দুকবাজের গুলিতে আহত হন মিকায়েল। তাঁকে দ্রুত উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়েছে তাঁর। 

আরও পড়ুন: মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ব্রাজিলের সিভিল পুলিশ প্রাথমিক তদন্তের  পর জানিয়েছে, হামলাকারীদের মূল টার্গেট ছিলেন না মিকায়েল। তিনি ভুলবশত তিনি গুলির শিকার হয়েছেন। তাঁর মৃত্যুর পর ব্রাজিলের ক্লাবটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে,  ‘আমাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েল লিয়ান্দ্রোর মৃত্যুতে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আলাগোয়াসের হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন ঘটনায় তদন্ত শুরু করেছে । তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মাদক পাচারকারী চক্রগুলোর বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।

 

 

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

স্নান করে রান্নাঘরে প্রবেশ করছেন তো? এই নিয়ম না মানলে রুষ্ট হবেন মা অন্নপূর্ণা

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন

প্রতিদিন আলু খেতে খেতে বিরক্ত? বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে কুমড়োর টিক্কি

বাবার আত্মহত্যার ঘটনা রেকর্ড করল ছেলে, সাহায্যের জন্য চিৎকার স্ত্রীয়ের!

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

প্রীতি ম্যাচ চলাকালীন বন্দুকবাজের হামলায় নিহত ব্রাজিলের তরুণ ফুটবলার

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ