মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের তাণ্ডব। এবার আমেরিকার আইডাহোতে শপিং কমপ্লেক্সে একটি বার্গারের রেস্তরাঁর বাইরে এলোপাথাড়ি গুলি চালাল বন্দুকবাজ। আর সেই হামলার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুজনের। মার্কিন পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। জনবহুল এলাকায় বন্দুকবাজ হামলা চালানোয় জখম হয়েছেন অনেকে। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্থানীয় সময় শনিবার বিকেলে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জনবহুল এলাকায় গুলি চলার খবর পেতেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশ ও বন্দুকবাজের মধ্যে গোলাগুলি শুরু হয়। আর পুলিশের গুলিতেই মৃত্যু হয় বন্দুকবাজের।

আরও পডুন: ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

বন্দুকবাজ ও নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি মার্কিন পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। কী কারণে হামলা চালানো হয়েছিল, একজন বন্দুকবাজ ছিল কিনা, সবটা খতিয়ে দেখা হচ্ছে। বন্দুকবাজের হামলার জেরে ওই শপিং কমপ্লেক্সে এবং আশপাশের এলাকায় সাময়িকের জন্য লকডাউন জারি করা হয়। যাতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয় মার্কিন পুলিশ। তদন্তে সহায়তার জন্য ফেডারেল সংস্থাগুলিও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে বলে সূত্রের খবর। 

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা যাবে না, চিন্তাভাবনা রাজ্যের

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭