আমেরিকা-ইজরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এই হামলায়। ইরানের এক সংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫৫৫ জনের মৃত্যুর খবর এসেছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের দক্ষিণ পশ্চিমের ফার্স প্রদেশে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। বিগত কয়েকদিন ধরে আকাশপথে ভয়াবহ হামলা চলেছে। ইরানের একের পর এক রাস্তাঘাট ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যকে চরম সঙ্কটের মধ্যে ফেলে দিয়েছে।সূত্রের খবর, এখনও পর্যন্ত ইরানের ১৩১টি শহরে হামলা চলেছে। 

ইরান রেড ক্রিসেন্টের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত দেশটির অন্তত ১৩১টি শহর এই বিধ্বংসী হামলার শিকার হয়েছে। সামরিক ঘাঁটির পাশাপাশি বহু লোকাল এলাকা ও বেসামরিক ক্ষেত্রকেও লক্ষ্যবস্তু হওয়ায় হতাহতের সংখ্যা বহু গুণ বেড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বহুগুণ বেড়েছে। এই শহরগুলোতে উদ্ধারকাজ তৎপরতার সঙ্গে চলছে। জরুরি ভিত্তিতে ১ লক্ষের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন।

সারা দেশে ৪০ লক্ষ স্বেচ্ছাসেবী কাজ করছেন। চিকিৎসা ব্যবস্থা করা থেকে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার কাজ করে চলেছেন তাঁরা। আক্রান্ত ফার্স প্রদেশ সহ বিভিন্ন স্থানে ধ্বংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধার করার জন্য অপ্রান কাজ চালাচ্ছেন। ইতিমধ্যে ৫৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু জায়গায় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ এবং ত্রাণ পৌঁছে দিতে সমস্যা হচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় ক্রমাগত বাড়ছে। জরুরি রক্তদান ও ওষুধের সংকটেরও সৃষ্টি হয়েছে। ঘরছাড়া মানুষদের আশ্রয় ও খাবারের বিষয়টি নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!