দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশভাগের যন্ত্রণা। দেশভাগের ফলে যে মানুষদের গভীর ক্ষতি হয়েছে তাদের স্মৃতির উদ্দেশে নির্মীয়মাণ স্মারক মূর্তি স্থাপনের জন্য শিয়ালদহ রেল স্টেশনে ভূমিপুজো হল। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (IGNCA)-এর সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রস্তাবিত এই স্মারক মূর্তি আধুনিক ইতিহাসের অন্যতম জীবন্ত দলিল হিসেবে দেশভাগের যন্ত্রণা ফুটিয়ে তুলবে। এই মূর্তি স্থাপনের জন্য এদিন মহাসমারোহে ভূমিপুজো অনুষ্ঠিত হয়।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, শিল্পমন্ত্রী শ্রী তাপস রায়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে, শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা, IGNCA, সংস্কৃতি মন্ত্রকের বিভাগীয় প্রধান অধ্যাপক কে. অনিল কুমার সহ পূর্ব রেলের ঊর্ধ্বতন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অঙ্গ হিসেবে দেশভাগের শিকার মানুষদের স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশভাগ, মানুষের ব্যাপক স্থানান্তর, উদ্বাস্তু পরিবারগুলির দুর্বিষহ জীবন এবং নতুন করে সংসার গড়ে তোলার সংগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ছবি তুলে ধরা হয়। দেশভাগের সেই ভয়াবহ সময়ের প্রত্যক্ষদর্শী শ্রী হিমাংশু গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আবেগঘন ও তাৎপর্যপূর্ণ করে তোলে। এই প্রদর্শনী ছিল সেই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যাঁরা চরম প্রতিকূলতার মধ্যেও সাহস, ধৈর্য এবং অদম্য মানসিকতার পরিচয় দিয়েছিলেন।

আরও পডুন: কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেশভাগের ইতিহাসে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের একটি অনন্য স্থান রয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর নবনির্ধারিত সীমান্তের ওপার থেকে পশ্চিমবঙ্গে আসা উদ্বাস্তুদের জন্য শিয়ালদহ অন্যতম প্রধান প্রবেশদ্বারে পরিণত হয়েছিল। হাজার হাজার মানুষ তাদের বাড়ি, পরিবার, সম্পদ এবং পরিচিত পরিবেশ পিছনে ফেলে নিরাপত্তা ও নতুন জীবনের সন্ধানে শিয়ালদহে এসে পৌঁছেছিলেন। বহু উদ্বাস্তু মানুষের কাছে শিয়ালদহ শুধুমাত্র একটি রেলস্টেশন ছিল না। এটি ছিল এক অচেনা ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাঁদের নতুন জীবনের প্রথম পদক্ষেপ। ভিটেহারা পরিবারগুলির অসীম দুর্দশা ও সংগ্রামের পাশাপাশি তাঁদের সাহস, আশা এবং নতুন করে জীবন গড়ে তোলার অদম্য সংকল্পেরও সাক্ষী হয়ে রয়েছে এই স্টেশন।

এই উপলক্ষ্যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে বলেন, ‘শিয়ালদহ দেশভাগের ইতিহাস এবং তার সঙ্গে জড়িয়ে থাকা গভীর মানবিক যন্ত্রণার এক জীবন্ত সাক্ষী। এই স্মারক তাঁদের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি, যাঁরা ভিটেহারা এবং অকল্পনীয় দুর্ভোগের সম্মুখীন হয়েছিলেন। একই সঙ্গে এই স্মারক তাঁদের অসাধারণ সাহস এবং প্রতিকূলতার মধ্যেও নতুন করে জীবন গড়ে তোলার অদম্য শক্তির কথা আমাদের মনে করিয়ে দেবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্মৃতিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল