কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে কন্যারত্ন রেখেছে বর্তমান বিজেপি সরকার। আজ, শুক্রবার কন্যারত্ন দিবস। আর সেই বিশেষ দিনে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউ আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে কন্যারত্ন দিবসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এই প্রকল্পে এবার থেকে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে সেই অতিরিক্ত টাকা দেওয়া হবে কন্যারত্ন-দের। এদিন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ, শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে কন্যা-রত্ন দিবস পালন করে রাজ্য সরকার। সেখান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘কন্যারত্ন প্রকল্পে এক হাজার টাকার বদলে দু হাজার টাকা করে দেওয়া হবে আগামী শিক্ষাবর্ষ থেকে। বিদ্যাসাগর মহাশয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারী শিক্ষার ক্ষমতায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের ৮ মাসের বাজেট কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া থেকে শুরু করে, নারী শিক্ষা, মহিলা কলেজ, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কোনও ছাত্রী যাতে মাঝপথে পড়াশোনা না ছেড়ে যেতে পারেন, তার জন্য সমস্ত আর্থিক ব্যবস্থা রাখা হয়েছে। বেটি বাঁচাও, বেটি পড়াও সমস্ত রাজ্যে এই কর্মসূচি থাকলেও আমাদের রাজ্য এতদিন যুক্ত হয়নি। আমরা এবার যুক্ত হলাম। কন্যাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। আমাদের ছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে, সমাজকে শক্ত পোক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিক।’

আরও পডুন: স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘কন্যারা আগামী দিনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা নিক, আমরা এটাই চাইব। বিগত সরকারের যে কর্মসূচি ছিল, ছাত্রীদের অর্থপ্রদান, এবার সমপরিমাণ দেওয়া হচ্ছে। এবার পাচ্ছে ২০ লক্ষের বেশি। বিদ্যালয়গুলি ভেরিফিকেশন করে আজ ১০ লক্ষের বেশি দেওয়া হচ্ছে। ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে। ৬০ শতাংশের বেশি নম্বর যাঁরা পাবেন, তাঁদের জন্য বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু রাখা হয়েছে। সঙ্গে নতুন স্কিম আনা হয়েছে বিবেকানন্দের নামে। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে বা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দের নামে ১০০ কোটির তহবিল করা হয়েছে।’

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল