সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃসাইবার প্রতারণার জন্য দেশজুড়ে SIM জোগান দিতেন তিনি! বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট, চক্রে আরও ৪ জনের খোঁজ। দেশজুড়ে ছড়িয়ে থাকা সাইবার প্রতারণা চক্রের কাছে প্রতারণায় ব্যবহৃত SIM কার্ড পৌঁছে দেওয়ার অভিযোগে বনগাঁ সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার এক POS (Point of Sale) এজেন্ট। ধৃতের নাম মজনু মণ্ডল ওরফে সুজন (৪০)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা থানার বেয়াড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, NCRP (National Cyber Crime Reporting Portal)-এ নথিভুক্ত বিভিন্ন সাইবার অপরাধের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে বনগাঁ সাইবার ক্রাইম থানার আধিকারিকদের নজরে আসে একটি নির্দিষ্ট SIM সরবরাহের সূত্র। তদন্তে উঠে আসে, ওই POS এজেন্টের মাধ্যমে একাধিক SIM কার্ড ইস্যু করা হয়েছে, যেগুলি পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত সাইবার অপরাধে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ।এই সূত্র ধরেই মজনু মণ্ডল ওরফে সুজনকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে সাইবার প্রতারণায় ব্যবহৃত বলে সন্দেহজনক বেশ কিছু SIM কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন, ২৫টি প্রি-অ্যাক্টিভেটেড SIM কার্ড এবং একটি খাম্ব ইমপ্রেশন কালেকশন ডিভাইস।তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, এই কারবারের সঙ্গে আরও চারজন ব্যক্তি যুক্ত রয়েছে। তবে বর্তমানে Θ তারা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে সংশ্লিষ্ট POS এজেন্ট বৃহত্তর অপরাধচক্রের সঙ্গে যোগসাজশ করে সাইবার প্রতারকদের কাছে SIM কার্ড সরবরাহ করতেন। কোনও কোনও ক্ষেত্রে ভুয়ো নথি ব্যবহার করে SIM ইস্যু করা হয়েছে বলেও অভিযোগ। আবার কিছু ক্ষেত্রে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা বিভ্রান্ত করে তাঁদের নামে SIM কার্ড তোলা হয়েছে। পরে সেই SIM কার্ডগুলি প্রতারকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।এই SIM ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণা, জালিয়াতি এবং আর্থিক জালিয়াতির মতো অপরাধ চালানো হত বলে পুলিশের ধারণা। ফলে POS এজেন্টদের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

ঘটনায় বনগাঁ সাইবার ক্রাইম থানায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ৩৪/২৬। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬১(২), ৩১৬(২), ৩১৮ (৪), ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৩৮ ও ৩৪০ ধারায় মামলা হয়েছে। এই SIM চক্রের সঙ্গে দেশের অন্য প্রান্তের সাইবার প্রতারকদের কীভাবে যোগাযোগ ছিল, কতগুলি SIM কার্ড সরবরাহ করা হয়েছে এবং সেগুলি ব্যবহার করে কতগুলি প্রতারণা চালানো হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতক চারজনকে গ্রেফতার করা গেলে চক্রটির আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। তদন্তে আরও বড় চক্রের হদিশ মিলতে পারে বলেও অনুমান তদন্তকারীদের।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর