দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমে প্রত্যাখ্যান! বিষ দিয়ে ছাত্রীকে খুন? অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উন্মত্ত জনতার

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর : প্রেমের প্রস্তাব বার বার ফিরিয়ে দেওয়ায় বিষ দিয়ে কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার রঘুদেবপুরে।

জানা গিয়েছে, এলাকার এক যুবক বিশাল নস্কর দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। রাস্তাতে বিভিন্নভাবে উত্তপ্ত করা হতো। গত ২৫শে নভেম্বর অভিযুক্ত যুবক কলেজ ছাত্রীকে রাস্তায় আটকে পানীয় জলের সঙ্গে কিডন্যাপ সুখ মিশিয়ে খাইয়ে দেয় বলে অভিযোগ ওঠে। তখনই অসুস্থ হয়ে পড়েন ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিগত এক মাস ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন ওই ছাত্রী। অবশেষে বুধবার তার মৃত্যু হয়। একমাস হাসপাতালে থেকেও শেষরক্ষা হয়নি। ছাত্রীর মৃত্যুর পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ছাত্রীর পরিবারসহ এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনার তলে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, অনেকদিন ধরে প্রেমের প্রস্তার দিয়ে আসছিল বিশাল নস্কর। কিন্তু বার বার প্রেমের প্রস্তাব নাকচ করে দিয়েছিল ওই ছাত্রী। বিষয়টি মেনে নিতে পারেনি ওই প্রতিবেশী যুবক। ২৫ নভেম্বর রাস্তাতেই পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। কোনওমতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছিল ছাত্রী। তারপর থেকে হাসপাতালেই ছিল সে। মূল অভিযুক্ত ও তার পরিবার পলাতক বলে জানা যাচ্ছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ