আতসকাচে সূর্যের আলোয় জ্বলে যজ্ঞের আগুন, মড়কের আতঙ্কে শুরু হয়েছিল দাঁতনের জমিদার বাড়ির পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেরা আর বসন্তের মড়কে একসময় মৃত্যুপুরী হয়ে উঠেছিল বাংলা। রোগের ভয়াবহ প্রকোপ থেকে পরিবার-পরিজন এবং প্রজাদের রক্ষা করতে তখন দেবী দুর্গার শরণাপন্ন হয়েছিলেন এক জমিদার পরিবারের পূর্বপুরুষরা। সেই বিশ্বাস থেকেই শুরু হয়েছিল বিশেষ দুর্গাপুজো, যার নাম ‘মহামারী পুজো’। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় আড়াইশো বছর। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, বদলেছে সময়। কিন্তু পশ্চিম মেদিনীপুরের দাঁতনের আঙ্গুয়ার দাস মহাপাত্র পরিবারের এই পুজোয় আজও অটুট রয়েছে প্রাচীন রীতি ও পরম্পরা।

পরিবারের ইতিহাস বলছে, বর্গী আক্রমণের সময় ওড়িশার খুরদা থেকে দাঁতনে চলে এসেছিলেন বিরিঞ্চি মহান্তি। স্থানীয় এক ব্রাহ্মণ জমিদারের মেয়ের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে বিশ্বস্ত কর্মচারী হিসেবে জমিদারির একাংশও তাঁর হাতে আসে। জমিদারের প্রধান কর্মচারী বা ‘মহামাত্য’ হিসেবে দায়িত্ব সামলানোর সূত্রেই পরিবারের পদবি হয় দাস মহাপাত্র। পরবর্তী সময়ে ব্রিটিশদের কাছ থেকে ‘চৌধুরী’ উপাধিও পান তাঁরা। প্রথম দিকে ঘট ও পটের মাধ্যমে দেবীর আরাধনা করা হত। পরে ১৯০০ সালে শুরু হয় প্রতিমা পুজো। এই পরিবারের দুর্গাপ্রতিমার বিশেষত্বও বেশ আকর্ষণীয়। দেবীর মূর্তিতে রয়েছে বৈষ্ণব ভাবধারার শান্ত, স্নিগ্ধ রূপ। অথচ পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন হয় শাক্ত মতে। এই পুজোর প্রতিটি দিনেই রয়েছে আলাদা ঐতিহ্য। প্রতিপদে পরিবারের পুরনো খাঁড়া বা তরবারি সঙ্গে নিয়ে ঘট আনতে যাওয়া হয়। পুজোর দিনগুলিতে চণ্ডীমঙ্গল, শিবায়ন গান এবং যাত্রাপালার আয়োজনেও মুখর থাকে গোটা বাড়ি। দেবীর চক্ষুদানের সময় প্রাণ প্রতিষ্ঠার প্রতীক হিসেবে চালকুমড়ো বলি দেওয়ার রীতি রয়েছে।

আরও পড়ুন: ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

সপ্তমীতে সাতটি, অষ্টমীতে আটটি, নবমীতে ন’টি এবং দশমীতে একটি চালকুমড়ো বলি দেওয়া হয়। এর মধ্যে নবমীর আয়োজন বিশেষ গুরুত্বপূর্ণ। ওই দিন দূরদূরান্ত থেকে বহু মানুষ বিপদ থেকে মুক্তির আশায় মানতের চালকুমড়ো নিয়ে হাজির হন। তাঁদের বিশ্বাস, দেবীর কাছে প্রার্থনা জানালে বিপদ কাটে, সুস্থ জীবন ফিরে পাওয়া যায়। হোমযজ্ঞের আগুন জ্বালানোর পদ্ধতিতেও রয়েছে অভিনবত্ব। আধুনিক দেশলাই নয়, পুরনো দিনের আতসকাচে সূর্যের আলো কেন্দ্রীভূত করে আগুন জ্বালানো হয়। বিকল্প হিসেবে নিষ্ঠাবান অগ্নিহোত্রী ব্রাহ্মণের বাড়ি থেকেও আগুন আনা হয়। একসময় এই যজ্ঞে এক মণ ঘি ব্যবহার করা হত। বর্তমানে পরিমাণ কমে দাঁড়িয়েছে ২১ কেজিতে। এখানে দেবী উমাকে শুধু জগতের জননী হিসেবে নয়, বাড়ির আদরের মেয়ের মর্যাদাতেও বরণ করা হয়। তাই ভোগের আয়োজনেও থাকে আন্তরিকতা। ফল-মিষ্টির পাশাপাশি দেবীকে নিবেদন করা হয় খাঁটি গুড় ও নারকেলের নাড়ু। পুজোর কয়েক দিনে এক মণেরও বেশি ধানের মুড়কি ও মোয়া তৈরি করে ভোগ দেওয়া হয়। তবে এই প্রসাদ পরিবারের সদস্যরা নিজেরা খান না। সমস্তটাই ভক্ত ও সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। দশমীতে প্রথা মেনে আয়োজন করা হয় রাবণ বধের। একসময় যে পুজো ছিল মূলত জমিদার পরিবারের নিজস্ব আয়োজন, সময়ের সঙ্গে তা হয়ে উঠেছে এলাকার মানুষের উৎসব। জমিদারির আড়ম্বর না থাকলেও বাড়ির নাটমন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা প্রাচীন সিংহদুয়ার আজও অতীতের সাক্ষ্য বহন করছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা থেকেও বহু মানুষ এই ঐতিহ্যবাহী পুজো দেখতে দাঁতনে আসেন। আড়াইশো বছরের বিশ্বাস, ইতিহাস আর পরম্পরাকে সঙ্গী করেই আজও স্বমহিমায় টিকে রয়েছে দাঁতনের এই ব্যতিক্রমী মহামারী পুজো।

মুম্বইয়ের আজাদ ময়দানে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

মহাষষ্ঠীর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে বন্দে ভারত

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

আগামী ১১-১২ ডিসেম্বর কানাডা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা