দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আবহে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা। দুর্গাপুজোকে কেন্দ্র করে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে দক্ষিণ দিনাজপুরে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। তদন্তে উঠে এসেছে অভিযুক্তদের আর্থিক লেনদেনের বিষয়ও। এই ঘটনার পিছনে বিদেশি, এমনকী বাংলাদেশি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো এবং বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও গঙ্গারামপুর এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রেহান আলি, সুমন রায় এবং সিদ্দিক আলি মিয়া। পুলিশের দাবি, তাঁরা এমন একটি চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উস্কানি ছড়ানোর চেষ্টা করছিল। 

আরও পড়ুন: বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কুমারগঞ্জ এলাকায় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কয়েকটি পোস্ট নজরে আসে। এরপরই ঘটনার তদন্ত শুরু করে কুমারগঞ্জ থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে টাকা ঢোকার তথ্য সামনে এসেছে। সেই টাকা কোথা থেকে এসেছে, কারা পাঠিয়েছে এবং এর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট ছড়ানোর কোনও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের দফতরে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার অভিষেক গুপ্ত। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর চেষ্টা হচ্ছিল বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই ঘটনার পিছনে বিদেশি যোগ থাকার সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। 

 

 

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘আমাই ছেলে নির্দোষ, ওঁকে ফাঁসানো হচ্ছে’, দাবি টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত সুমিতের মায়ের

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০