কলকাতার পর রাজ্যের তিন জেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিভিক ভলান্টিয়ার সহ ৩ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, আমডাঙ্গা, লালগোলা ও পাথরপ্রতিমা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের। উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার চন্ডিগড় পঞ্চায়েতের শশিপুর গ্রামে চাঞ্চল্য। বারাসত হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। মৃত গিয়াসউদ্দিন সাহাজির বয়স ৩৪।ভোর রাত্রে বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় বিদ্যুতের তারে কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে আহত হন l আমডাঙ্গা হসপিটালে প্রথমে তাকে ভর্তি করা হয়। তারপর আমডাঙ্গা হসপিটাল(Amdanga Hospital) তাকে রেফার করলে বারাসত হসপিটালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রাস্তাতেই তার মৃত্যু হয় । আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ার গিয়াসউদ্দিন সাহাজি।

পরিবার সূত্রে জানা যায়, ঘরে সেই সময় কেউ উপস্থিত ছিলেন না এবং তখন তিনি বাড়িতে ইলেকট্রিকের কিছু কাজ করছিলেন। বেখেয়ালবশতই কোন কারনে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় গিয়াসউদ্দিনকে। এরপরই ঘরে এসে তার মা ছেলেকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজন এবং তার ভাই দাদাদের খবর দেওয়ায় তারা তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়।অন্যদিকে,গাছে পাতা কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।গবাদি পশুর জন্য গাছে পাতা কাটতে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনোয়ার শেখ ( ৭৮)। তার বাড়ি লালগোলা থানার ধুলাউড়ি উপর ফতেপুর এলাকায়।

শুক্রবার দুপুর ১ টা নাগাদ লালগোলা থানার(Laslgola P.S.) ধুলাউড়ি এলাকায় গাছে গবাদি পশুর জন্য পাতা কাটতে উঠেছিল আনোয়ার সে সময় ১১ হাজার ভোল্টেজের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয় সে।আনোয়ারকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে,দানার প্রভাবে ভেঙে যাওয়া গাছ টানতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত নাবালকের । বাড়িতে বিধায়ক ও সাংসদ উপস্থিত হন।দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে দানার প্রভাবে ঝড়-বৃষ্টিতে প্রচুর গাছপালা ভেঙেছে। আর ভাঙ্গা গাছ ছাদ থেকে সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় নাবালকের।

ঘটনাটি দক্ষিণ ২৪পরগনা জেলার পাথরপ্রতিমা(Patharpratima) ব্লকের শ্রীধর নগর এলাকায়। মৃত বালকের নাম শুভজিৎ দাস বয়স ১৭। দশম শ্রেণীর ছাত্র। দুপুরে সাংসদ বাপি হালদার এবং কুলপির বিধায়ক সমীর জানা নবান্নের তিনজনের প্রতিনিধি শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিডিও ৩ লক্ষ টাকার চেক তুলে দেন, মুখ্যমন্ত্রী(CM) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাশে থাকার বার্তা দেন। এই চেক নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারে লোকজনরা। কারণ তাদের একমাত্র সন্তানকে হারিয়ে সবাই মর্মাহত এবং এলাকার মানুষজন শোকাহত।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের