Loading live market data...
Loading active stocks...
Connecting...

কেষ্টর জামিনের পর নানুরে ৭০০ গ্রামবাসীকে ফিস্টে খাওয়ানো হল মাংস – ভাত

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম:গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন হতেই ৭০০ গ্রামবাসীকে মাংস – ভাত খাওয়ানো হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। শনিবার সন্ধ্যায় বিরাট ভোজের আসর বসেছিল নানুরে। লাগানো হয়েছিল জোরলো আলো।নানুরের আটকুলে গ্রামে কেষ্টর(Kesto) জামিনে হল ফিস্ট। দশই সেপ্টেম্বর কেষ্ট তনয়া সুকন্যা মন্ডলের গরু পাচার মামলায় জামিনের পর ঠিক যেভাবে পাত পেড়ে গোটা গ্রামবাসীকে খাওয়ানো হয়েছিল মাংস ভাত।

অনুব্রত মণ্ডলের(Anubrato Mandal) জামিনেও একই চিত্র উঠে এল নানুরের আতকুলে গ্রামে। বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পরিবহন ও পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। নানুরের বাসাপাড়ার বাসিন্দা। অনুব্রত জামিনের জন্য আদা জল খেয়ে পড়েছিলেন দিল্লিতে। শুক্রবার গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস এভিনিউ আদালত শর্তসাপেক্ষ জামিন দেয়। আগেই সিবিআই মামলার জামিন পেয়েছিলেন অনুব্রত।

শুক্রবার ইডি মামলায় জামিন পান। এই খবর বীরভূম জেলায় এসে পৌঁছতেই উচ্ছ্বসিত কেষ্ট মন্ডলের অনুগামীরা। শুক্রবার বীরভূমের নানুর ব্লকের আটকুলে গ্রামে পাত পেড়ে প্রায় ৭০০ গ্রামবাসীকে খাওয়ানো হল মাংস ভাত। দুর্গাপুজো বাঙ্গালীদের বড় উৎসব। অনুব্রত অনুগামীদের জন্য এ যেন বাড়তি আনন্দ। খুব স্বাভাবিকভাবেই মাংস, ভাত, আলু পোস্ত, চাটনি, মিষ্টি সবই ছিল ভোজ সভার মেনুতে(Menu)।

কার্যত অনুষ্ঠান বাড়ির মত কেষ্টর জামিনে খাওয়ানো হল ভোজ। শুক্রবারই বীরভূমের বিভিন্ন রাস্তায় জেলার সভাপতি কাজল শেখ সহ একাধিক তৃণমূল নেতারা বৃষ্টি বিতরণ করেছিল অনুব্রত মণ্ডলের জামিনের আনন্দে। সম্ভবত আগামী সপ্তাহে ‘বীরভূমের বাঘ’ ফিরছেন বাড়ি।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে