পুলিশ কর্মীদের জন্য ৮ দিনের CCL, ২ দিনের Special Leave

রাজ্য ও কলকাতা পুলিশের সব কর্মী থেকে আধিকারিক এবং হোমগার্ডদের ৮ দিনের CCL ও ২ দিনের Special Leave বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোদ, ঝড়, জলে কর্তব্যে অবিচল থাকেন তাঁরা। উৎসব পার্বনে গোটা রাজ্যের মানুষ যখন পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দে মেতে ওঠেন, তখনও ডিউটিতেই ব্যস্ত থাকতে হয় তাঁদের। অনেক সময় ডিউটি করতে গিয়ে হেনস্থার শিকারও হতে হয়। আবার অনেক সময় কর্তব্য পালন করতে গিয়ে জীবনের ঝুঁকির মুখেও পড়তে হয় তাঁদের। সমাজের নিরাপত্তা বজায় রাখতে গিয়ে পরিবারের বিপদের দিনে পাশে থাকতে পারেন না তাঁরা। বছরের ৩৬৫ দিন, ২৪x৭ ডিউটি করতে হয় তাঁদের। তাঁরা পুলিশকর্মী(Police Personals)। এবার সেই পুলিশকর্মীদেরই বাড়তি ছুটি বরাদ্দ করল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। খোদ মুখ্যমন্ত্রীর হাতে থাকা রাজ্যের স্বরাষ্ট্র দফতর(Home Department) সেই ছুটি বরাদ্দ করেছে। দেওয়া হচ্ছে ৮ দিনের CCL ও ২ দিনের Special Leave। রাজ্য ও কলকাতা পুলিশের সব কর্মী থেকে আধিকারিকেরাই পাচ্ছেন এই ছুটি। তবে চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এই ছুটি নিতে হবে তাঁদের।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। বিশেষ বিশেষ দিন উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যে একাধিক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলত রাজ্য সরকারি কর্মীদের সুবিধাও হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই পরিস্থিতিতে রাজ্যের পুলিশকর্মীদের মধ্যে ছুটি নিয়ে কিছুটা হলেও ক্ষোভ জমেছিল। সেই ক্ষোভের কথা কানে যায় মুখ্যমন্ত্রীরও। তারপরে পরেই পুলিশ কর্মীদের জন্য ১০ দিনের এই ছুটির সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর সময় টানা ডিউটি করতে হয় পুলিশ কর্মীদের। কালিপুজোর সময়ও সেই একই ছবি দেখা যায়। সেই হিসাব মাথায় রেখেই মুখ্যমন্ত্রী ১০ দিনের এই ছুটির সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ কর্মীদের পাশাপাশি যে হোমগার্ডরা ২০২৩ সালের পুজোয় টানা ৭ দিন ডিউটি করেছেন, তাঁরাও এই ছুটি নিতে পারবেন। এর ফলে যে সমস্ত পুলিশ কর্মীরা দুর্গাপুজো বা ওই ধরনের বড় উৎসবে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেননি, তাঁরা এবার পরিজনদের নিয়ে সময় কাটানোর সুযোগ পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের পুলিশমহলে।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?