ভেজা কাপড় তুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত এক গৃহবধূ

কাপড়ে হাত দেওয়া মাত্রই বিদ্যুতপিষ্ট হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেজা কাপড় তুলতে গিয়ে অকালে চলে গেল এক গৃহবধূর প্রাণ। বাড়ির বাইরে লোহার তারে মেলা জামা কাপড়গুলি পাছে ভিজে না যায় তাই সেগুলি তুলতে গিয়েছিলেন কুলোদা রায়। আর কাপড়ে হাত দেওয়া মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। এরপর ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ময়নাগুড়ি রামশাই এলাকায়।

মৃতার দেওর বিশ্বেশ্বর রায় জানান, বিকেলে বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় তার বৌদি বাইরে শুকোতে দেওয়া কাপড় ঘরে নিয়ে আসতে যায়। কাপড়ে হাত দিতেই তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। কারণ, তাদের টিনের বাড়ির ইলেকট্রিক ওয়ারিংয়ের তার কোনও ভাবে টিনের চালে লেগে কেটে গিয়েছিল। কিন্তু বাড়ির কেউ খেয়াল করেনি। আর টিনের চালের সঙ্গে কাপড় মেলার লোহার তার লাগানো ছিল।

ফলে তারের মধ্যে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। আর তাতে থাকা কাপড়গুলিতেও বিদ্যুৎ সংযোগ থাকার ফলে তিনি শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মৃতদেহ ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি শুক্রবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ