স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পিসেমশাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়ে এখন অন্তঃসত্ত্বা। অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার পিসেমশাই। থানায় অভিযোগ দায়ের হতেই আত্মহত্যা অভিযুক্তের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি দেওয়ার নাম করে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ(Class Nine Student Molested) করেছিলেন এক লোকশিল্পী(Folk Artist)। সেই ব্যক্তি আবার নির্যাতিতার সম্পর্কে পিসেমশাই হন। উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং জেলার(Darjeeling District) শিলিগুড়ি মহকুমার(Siliguri Sub Division) খড়িবাড়ি থানা(Kharibari PS) এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গতকালই ওই লোকশিল্পীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। আর এদিন সকালেই স্থানীয় শ্মশানঘাটের কাছে উদ্ধার হয় অভিযুক্ত ব্যক্তির ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, লোকলজ্জার ভয়েই ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ওই শ্মশানঘাটে এসে অভিযুক্তের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জানা গিয়েছে, লোকশিল্পী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন অভিযুক্ত ব্যক্তি। নাবালিকার পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে এক নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন ওই লোকশিল্পী। ওই নাবালিকা সন্তানসম্ভবা হয়ে পড়ে। মেয়ের শারীরিক অবস্থা দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন পরিবারের লোকজন। গোটা বিষয়টি জানার পর বৃহস্পতিবারই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযোগপত্রে লেখা হয়েছিল, নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়, কাউকে এ নিয়ে কিছু বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পুরো ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তার মধ্যেই শুক্রবার অভিযুক্তের মৃত্যুর খবর মেলে। শুক্রবার সকালে একটি শ্মশানের কাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর যায় পুলিশের কাছে।

ওই ঘটনা প্রসঙ্গে দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, ‘অভিযোগকারিণীর স্বাস্থ্যপরীক্ষার পরেই অভিযোগ দায়ের হয়েছিল। সে অন্তঃসত্ত্বা। যার বিরুদ্ধে অভিযোগ, ঘটনাচক্রে তিনি সম্পর্কে অভিযোগকারিণীর পিসেমশাই। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্বাস্থ্যপরীক্ষার পর বয়ান রেকর্ড করার কথা ছিল অভিযুক্তের। কিন্তু অভিযোগ, এলাকারই একটি শ্মশানঘাটে তিনি আত্মঘাতী হয়েছেন। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি