আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

১৯৪৭ সালের ১৫ অগস্ট সমগ্র ভারতবর্ষ যখন স্বাধীনতার আনন্দে উন্মুখ, ঠিক তখনই এক চরম ঐতিহাসিক ভুল ও বেদনার ছায়া নেমে এসেছিল নদিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৪৭ সালের ১৫ অগস্ট সমগ্র ভারতবর্ষ যখন স্বাধীনতার আনন্দে উন্মুখ, ঠিক তখনই এক চরম ঐতিহাসিক ভুল ও বেদনার ছায়া নেমে এসেছিল নদিয়ায়। রেডক্লিফ কমিশনের মানচিত্রের ভুলের মাশুল গুনতে গিয়ে টানা তিনদিন পূর্ব পাকিস্তানের অধীনস্থ হয়ে কাটাতে হয়েছিল নদিয়াবাসীদের। অবশেষে তীব্র জনরোষ, রাজনৈতিক কূটনৈতিক তৎপরতা এবং ভুল সংশোধনের পর ১৯৪৭ সালের ১৮ আগস্ট নদিয়া আনুষ্ঠানিকভাবে ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়।

রেডক্লিফের মানচিত্রের ভুল ও আতঙ্কের তিন দিন স্বাধীনতার প্রাক্কালে অবিভক্ত নদিয়ার পাঁচটি মহকুমা ছিল—কৃষ্ণনগর সদর, রানাঘাট, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙা। তবে ১৯৪৭ সালের ১২ অগস্ট রেডিও ঘোষণায় জানানো হয়, সমগ্র নদিয়া জেলাকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খবর রাষ্ট্র হতেই সমগ্র জেলায় নেমে আসে শোকের ছায়া। ১৪ অগস্টের পর মুসলিম লিগ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে ও শহরের বিভিন্ন সরকারি কার্যালয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করে এবং ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি তোলে। কৃষ্ণনগরের রাজবাড়ি দখল ও হিন্দুদের সম্পত্তি দখলের হুমকিতে বিপন্ন বোধ করেন সাধারণ মানুষ ও তৎকালীন রানী জ্যোতির্ময়ী দেবী। ঐতিহাসিক এই বিপর্যয় রুখতে তৎক্ষণাৎ আন্দোলনে নামেন রানি জ্যোতির্ময়ী দেবী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কাবু লাহিড়ী, প্রমথ নাথ শুকুল ও সাবিত্রী দাসের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিষয়টি লর্ড মাউন্টব্যাটেন এবং সীমান্ত কমিশনের প্রধান স্যার সিরিল রেডক্লিফের নজরে আনা হয়। ডেমোগ্রাফিক ও সামাজিক তথ্য পর্যালোচনা করে রেডক্লিফ স্বীকার করেন যে তাঁর ভুল হয়েছে।

এরপর ১৮ অগস্ট মাঝরাতে রেডিও বার্তায় নদিয়াকে (কৃষ্ণনগর ও রানাঘাট) ভারতে অন্তর্ভুক্ত হওয়ার খবর সম্প্রচারিত হতেই প্রাণে জল আসে হাজার হাজার মানুষের। পাবলিক লাইব্রেরির মাঠ থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে এই বিষয়টা অনেকেই জানেন না। দীর্ঘদিন এই ঐতিহাসিক সত্য লোকচক্ষুর আড়ালে ঢাকা পড়েছিল। স্বাধীনতা সংগ্রামী প্রমথ নাথ শুকুলের দৌহিত্র মহাকরণের আর্কাইভ থেকে ‘নদিয়ার স্বাধীনতা’ শীর্ষক নথি উদ্ধার করে এই ইতিহাসকে পুনরায় সামনে আনা হয়েছে। ১৯৯১ সাল থেকে ১৯ অগস্ট দিনটিতেই নদিয়ার স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। বর্তমানে কৃষ্ণনগর কৃষ্ণগঞ্জ শান্তিপুর, রানাঘাট, মালদা, বনগাঁ ও বালুরঘাটের বিভিন্ন প্রান্তে এই দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়। শিবনিবাস মন্দির প্রাঙ্গণে তেরঙ্গা পতাকা উত্তোলনের পাশাপাশি বিখ্যাত নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে