মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের জমানায় পুরুষদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দেওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ লক্ষ্মীদের খুঁজে পেয়েছিলেন প্রশাসনের আধিকারিকরা। বিজেপির অভিযোগ, দুর্নীতি করতেই পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই অতি সতর্কতার সঙ্গে সবকিছু খতিয়ে দেখে, ঝাড়াই-বাছাই করে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মহিলা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে বিজেপি সরকার। কিন্তু তাতেও এল ফাঁকফোকর। এবার পুরুষ অন্নপূর্ণার খোঁজ পাওয়া গেল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

আরও পডুন: খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

রঘুনাথগঞ্জ-২ নং ব্লকের খড়কাঠি গ্রামের বাসিন্দা সামজাদ শেখ। পূর্বতন সরকারের আমল থেকেই তিনি প্রতিবন্ধী ভাতা পান। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই চলতি মাসে দিন কয়েক আগে ৩০০০ টাকা ঢুকেছে ‘অন্নপূর্ণা যোজনার’। তাঁর দাবি, গত ১৭ আগস্ট হঠাৎ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকে। মেসেজে সেই টাকার অঙ্ক দেখেই তিনি বুঝতে পারেন সেটা ‘অন্নপূর্ণা যোজনার’। কারণ বর্তমান সরকার প্রতিবন্ধী এখনও শুরু করেনি। আর তার অনুদান তিন হাজার টাকা নয়। টাকা ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই চিন্তায় পড়ে যান সামজাদ। তাঁর দাবি, পরিবারের কেউ ‘অন্নপূর্ণা যোজনার’ জন্য আবেদন জানাননি। তারপরেও কীভাবে এল টাকা? এরপরই ওই বৃদ্ধ বিডিও অফিসে যান। সমস্ত ঘটনা খুলে বলেন ও বিডিও-কে ব্যাঙ্কের মেসেজও দেখান। বিষয়টি দেখে চমকে যান বিডিও অফিসের কর্মীরাও। টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন বৃদ্ধ সামজাদ। তাঁর কথায়, ‘আমি পুরুষ, আমি তো আবেদনই করিনি। এই টাকা আমার নয়। তাই ফেরত দিতে এসেছি।’ বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ-২ এর বিডিও শুভময় মাঝি জানিয়েছেন, ‘ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ট্রেজারি চালানের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা