খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  একটি নিরীহ পশুকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কতটা নিষ্ঠুর ও বিকৃত মানসিকতা থাকলে একটি পশুর উপর এমন অত্যাচার করা সম্ভব, সেই প্রশ্নই এখন ঘুরছে এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ, একটি ভেড়ার খামারে ঢুকে ওই পশুর উপর যৌন নির্যাতন চালান এক ব্যক্তি। খামারে থাকা ভেড়াটির সঙ্গে এমন পাশবিক আচরণের অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। 

ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ অগস্ট) সকালে । অভিযুক্তের নাম এলেম মোল্লা, তার বাড়ি  নদিয়ার হাঁটরা বাজার পাড়ায়। খামারে লাগানো সিসিটিভি ক্যামেরার ধরা পড়ে অভিযুক্তের কুকীর্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাঁটরার বাসিন্দা রিঙ্কা মহলদারের হাঁটরা ডাঙাপাড়ায় ইটভাটার পাশে একটি গবাদি পশুর ফার্ম আছে। সোমবার সন্ধ্যায় তিনি খামারে গিয়ে দেখতে পান একটি ভেড়ার মলদ্বার দিয়ে রক্তপাত হচ্ছে। সন্দেহ হতেই খামারে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকালে অভিযুক্ত এলেম মোল্লা খামারে ঢুকে ভেড়াটিকে ধর্ষণ করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিন্ত হওয়ার পরেই অভিযুক্তের বিরুদ্ধে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কা মহলদার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এলেম মোল্লার বিরুদ্ধে আগেই ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভেড়ার উপর পাশবিক অত্যাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সোচ্চার হয়েছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া