সাত লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ট্রেনে ফেলে গিয়েছিলেন যুবতী, উদ্ধার করল রেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় সাত লক্ষ টাকার সোনার গয়না ভরা ব্যাগ ট্রেনে ফেলে নেমে পড়েছিলেন যুবতী। ভুলেই গিয়েছিলেন নিজের গয়না ভর্তি ব্য়াগের কথা। রেল পুলিশের তৎপরতায় সেই ব্যাগ ফিরে পেলেন যুবতী। হাওড়া জিআরপি থানা থেকে শেওড়াফুলি জিআরপি থানাকে গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয় যে, কামারকুণ্ডু রেল স্টেশনে নামার সময় এক যুবতী সাত লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ ফেলে গিয়েছেন। তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেনের একটি কামরায় মূল্যবান গয়না সহ সেই হ্যান্ডব্যাগ ফেলে গিয়েছিলেন তিনি।

এই খবর পাওয়ার পর, ট্রেনটি শেওড়াফুলি রেলস্টেশনে পৌঁছলে তল্লাশি চালানো হয় এবং ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটিতে এক জোড়া সোনার চুড়ি, যার ওজন ৪০ গ্রাম। এক জোড়া কানের দুল, ওজন ৩ গ্রাম। দুটি লকেট, ওজন ৫ গ্রামের উদ্ধার করা হয়। নিজের ব্যাগ খোয়া গিয়েছে এই অভিযোগ করতেই ওই যুবতী শেওড়াফুলি জিআরপি থানায় আসেন। সেখানেই তাঁকে বিষয়টি জানানো হয়। যথাযথ তথ্য যাচাই এর পর, ব্যাগটি সমস্ত অক্ষত জিনিসপত্র সহ তাঁর হাতে তুলে দেওয়া হয়। ওই যুবতীর নাম সুমনা মণ্ডল।

আরও পডুন: নৈহাটিতে বিসর্জনের রাতে তাণ্ডব! তরণীকে মারধর করে সোনার চেইন ছিনতাই, গ্রেফতার তৃণমূলের ৫ দুষ্কৃতী

যুবতী বলেন, আমি তারকেশ্বর থেকে তারকেশ্বর-হাওড়া লোকালে উঠি। কামারকুণ্ডু স্টেশনে নেমে যাই। তখন ট্রেনেই ব্যাগ ফেলে নেমে পড়েছিলাম আমি। ব্যাগে ৪৮ গ্রাম সোনার গয়না ছিল। যার মূল্য (প্রায় সাত লক্ষ টাকা)। জিআরপি থানায় অভিযোগ জানাই। শেওড়াফুলি জিআরপি দ্রুত তৎপরতার সঙ্গে ব্যাগটি উদ্ধার করে দেয়। সোনার গয়নার সবটাই ফিরে পেয়েছি। কৃতজ্ঞতা জানাই শেওড়াফুলি জিআরপি থানার পুলিশকে।

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ