অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: অভয়া দিবসে রাজ্যজুড়ে স্মরণ কর্মসূচি। আসানসোল জেলা হাসপাতালেও পালিত হল দুই মিনিটের নীরবতা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসে। সেই ঘটনা ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। পরবর্তী সময়ে মামলার তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। 

ঘটনার দুই বছর পূর্তিতে আজ রবিবার রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’ পালন করা হচ্ছে। সরকারি নির্দেশে রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় দুই মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রদীপ জ্বালিয়েও শ্রদ্ধা জানানো হয়। আসানসোল জেলা হাসপাতালের কনফারেন্স হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছিলেন পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ মহম্মদ ইউনুস এবং হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টও। নীরবতা পালন করার পর নিজের লেখা একটি কবিতা পাঠ করেন অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে তিনি জানান, ঘটনার পর নিহত চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াতে তিনি তাঁদের কাছে গিয়েছিলেন। সেই সময়ের কথাও এ দিন ফের স্মরণ করেন তিনি। 

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

অগ্নিমিত্রা বলেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে নিরাপদ পরিবেশ দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। ভবিষ্যতে যাতে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার বার্তাও দেন। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যজুড়ে অভয়া দিবস পালনের কথা জানিয়েছিলেন। সেই অনুযায়ী রবিবার সকাল ১১টায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নীরবতা পালন করা হয়। আরজি কর মেডিক্যাল কলেজেও নিহত চিকিৎসককে স্মরণ করা হয়। এদিকে আরজি কর-কাণ্ডের তদন্ত নিয়েও নতুন করে তৎপরতার কথা জানিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার পর যাঁরা আরজি কর হাসপাতালে এসেছিলেন এবং সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। রবিবার নিহত চিকিৎসকের মা এবং বিজেপি বিধায়ক রত্না দেবনাথও নিজের বিধানসভা কেন্দ্রে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ভারত থেকে বিমান পরিষেবা স্থগিত

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ