আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে কী এবার ফেঁসে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের মন্তব্যে তেমনই জল্পনা বাড়ল। ঠিক দুবছর আগে ৯ আগস্টের দিন শহর কলকাতা তথা রাজ্যে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। পরে সেই ঘটনার রেশ গোটা দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছে গিয়েছে। নড়ে গিয়েছিল পূর্বতন তৃণমূল কংগ্রেসের সরকারের ভিত। আজ, রবিবার, তেমনই এক ৯ আগস্ট। আর জি কর হাসপাতালে অভয়া কাণ্ডের বছর দুয়েক পার। এদিন অভয়ার প্রতি সমবেদনা জানিয়ে স্মরণ করা হচ্ছে দিনটি। রাজ্যের সব সরকারি হাসপাতালে এদিন দু-মিনিট নীরবতা পালন করা হয়েছে। স্বাস্থ্যভবনেও অভয়ার প্রতি সমবেদনা জানিয়ে নীরবতা পালন করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

আরও পডুন: ‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ

তারপরেই আর জি কর কাণ্ড নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সত্য যাতে সামনে আসে সেটা আমরা চাইব। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যি আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল। সেগুলি তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বের করেন সেটা আমরা চাইব। তদন্তের প্রয়োজনে তাদের যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন তবে করা হোক। কাউকে রেয়াত করা হবে না। কেউ তদন্তের বাইরে নন।’

শারদ্বত মুখোপাধ্যায় এদিন আরও বলেন, ‘আমরা সংকল্পবদ্ধ। আমরা সংকল্প নিয়েছি, কোনও মেয়ের সঙ্গে এই ঘটনা যেন না ঘটে। আর জি কর কাণ্ডে প্রচুর নাম সামনে এসেছে। সেইরকম ৩০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা সেদিন রাতে অভয়ার সঙ্গে ছিলেন বলে জানা যাচ্ছে। তারা সেদিন কেন এসেছিলেন আর জি করে। আদৌ তারা আর জি করের চিকিৎসক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেগুলি সামনে আসুক আমরা চাই। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব, আমরা ততটাই সাহায্য করছি তদন্তকারীদের।’

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল