শাহের ভাষণে ‘রবীন্দ্রসঙ্গীত হল রবিশঙ্কর,’ ‘এটাই হচ্ছে বিজেপি’, কটাক্ষ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: রানি রাসমনি হলেন রানি রাসমতী, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল, ভোটের বাংলায় প্রচারে এসে একের পর এক ভুল করেই চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই ইস্যুতেই অমিত শাহকে খোঁচা দিতে ছাড়ে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ, সোমবার বীরভূমের ময়ূরেশ্বরের জনসভা থেকে বড় ভুল করে বসেন শাহ। ভাষণে রবীন্দ্রসঙ্গীত বলতে গিয়ে রবিশঙ্কর বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ইস্যুতেই অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পডুন: ‘‌আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন’‌, মোদির মন্তব্যের পাল্টা জবাব মমতার

নদিয়ার করিমপুরের জনসভা থেকে অভিষেক বলেন, ‘যাঁরা বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছেন। বাংলা দখলের স্বপ্ন দেখছেন। একলাইন বক্তব্য রাখতে পারে না বাংলায়, একটাও শব্দ উচ্চারণ করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ স্যানাল। আজকে অমিত শাহ সভা করতে গিয়ে রবীন্দ্রসঙ্গীতকে বলেছেন রবিশঙ্কর, এটাই হচ্ছে বিজেপি।’ রবীন্দ্রনাথের মাটি বোলপুরে দাঁড়িয়ে এমন ভুল করায় অমিত শাহের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির।

এক্সে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়েছে, ‘পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাদক এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সর্বকালের শ্রেষ্ঠ প্রবক্তা। অন্যদিকে, রবীন্দ্রসঙ্গীত হল বাংলার সংস্কৃতির পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও রচনা করা গানের সংকলন। অমিত শাহ বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করতে গিয়ে এই দু’টিকে গুলিয়ে ফেলেছেন। আর এই মানুষগুলিই সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার কথা বলছেন। বাংলার সংস্কৃতি আপনাদের প্রচারের অঙ্গ নয়। বাংলা এই অপমানকে কখনও ক্ষমা করবে না।’

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু