‘‌আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন’‌, মোদির মন্তব্যের পাল্টা জবাব মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বর্ধমানের গলসি এলাকার রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে মুখ্যমন্ত্রী পৌঁছলে ভিড় উপচে পড়ে। আর এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ ছেড়ে দিতে কড়া ভাষায় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। কারণ প্রধানমন্ত্রী সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে নকল করেই সব আসনে মোদিই প্রার্থী। আর তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী–সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় এসে প্রচার করতে শুরু করেছেন। এই আবহে রবিবার নির্বাচনী প্রচারে শিলিগুড়ির জনসভা থেকে কার্যত মমতার সুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, ‘বাংলার ২৯৪ আসনে আমিই প্রার্থী। মোদিকে একবার সুযোগ দিয়ে দেখুন।’ তার প্রেক্ষিতে আজ, সোমবার মোদির মন্তব্যের পালটা কটাক্ষ ছুড়ে মমতা বন্দ্যোপাধ।আয় বলেন, ‘‌তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন। মোদীজি বলছেন, উনি ২৯৪টি আসনের প্রার্থী। ঠিক আছে। তা হলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আমাকে ২৯৪ আসনে ভোট দিন।’‌

অন্যদিকে নরেন্দ্র মোদি কি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ বীরভূমের সিউড়ির সভা থেকে ‘আমিই প্রার্থী’ মন্তব্যকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পর ২০২৬ সালের নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নানা নির্বাচনী সভায় বলতে শোনা গিয়েছে, বাং‍লার ২৯৪টি কেন্দ্রে তিনিই প্রার্থী। অবিকল সেই কথা অনুকরণ করে রবিবার শোনা যায় প্রধানমন্ত্রীর সভায়। শিলিগুড়ির কাওয়াখালির জনসভা থেকে তিনিও নিজেকে সব কেন্দ্রের বিজেপি প্রার্থী বলে ঘোষণা করে দেন। এমনকী মোদিকে একটা সুযোগ দেওয়ার আর্জিও করেন। এই মন্তব্যকেই হাতিয়ার করে আজ আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো।

এছাড়া নির্বাচনী প্রচারে গিয়ে প্রায় প্রত্যেকটি জনসভাতেই তৃণমূলনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘‌প্রার্থী দেখবেন না। সব আসনে আমিই প্রার্থী। সরকার আমিই গড়ব।’‌ আর এই মন্তব্যকেই নকল করেছিলেন নরেন্দ্র মোদি। যার জবাবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌আগে আপনি বলুন তো, দেশের প্রধানমন্ত্রী হবেন নাকি বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বাংলায় বহিরাগত। আগে দিল্লি সামলান। তার পর বাংলার কথা ভাববেন। কোন পদটা নেবেন? প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বাংলায় বহিরাগত। বাংলার দিকে কেউ বিষচক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে বাংলার মানুষ।’‌

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু