গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকেই অক্টোপাসের মতো মামলায় জড়িয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনই প্রায় একাধিক মামলা দায়ের হচ্ছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সেই মামলাগুলি ও গ্রেফতারির হাত থেকে বাঁচতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। ব্ল্যাঙ্কেট প্রোটেকশন অর্থাৎ শর্তহীন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর আইনজীবীর দাবি, ‘রাজ্যে পালাবদলের পর থেকে ধারাবাহিকভাবে অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্য এটি একটি পরিকল্পিত ও সুসংগঠিত প্রয়াস। বহু পুরনো অভিযোগ তুলে নতুন করে পুলিশের কাছে আবেদন করা হচ্ছে। সেই অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত এফআইআর দায়েরও করছে। ভয়ভীতি প্রদর্শন করা এবং ধারাবাহিক ফৌজদারি মামলার মাধ্যমে একজন বিরোধী নেতার কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলছে। গ্রেফতারির আশঙ্কাও থাকছে। তাই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা শর্তহীন রক্ষাকবচ দেওয়া হোক। রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন প্রোটেকশন পেয়েছিলেন। কলকাতা হাইকোর্টই সেই বিশেষ নির্দেশ দিয়েছিল।’

আরও পডুন: একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

অভিষেকের আইনজীবীর আর্জির ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘আমি ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছি। তাহলে পুলিশ ডাকলে অসুবিধা কোথায়? মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই।’ তখনই অভিষেকের আইনজীবী জানান, ‘রোজ নতুন নতুন এফআইআর হচ্ছে।’ তখনই বিচারপতি বলেন, ‘তালিকা দেওয়া হোক, কটি এফআইআর হয়েছে। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে আটটি কেস রয়েছে।’ তারপরই পুলিশকে রিপোর্ট জমা করার মৌখিক নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস